rangapahar
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে ৫ রোহিঙ্গাসহ আটক ৯

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার মাইনীমূখ বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে লংগদুর মাইনী বাজারে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে সেনাবাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারীসহ পাঁচজন নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেছেন এবং বাকি চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়েছেন। আটক ৯ জনকেই লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে।

লংগদু থানার উপপরিদর্শক মো. রব্বানী বলেন, বুধবার সন্ধ্যায় আটক ৯ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে পাঁচজন প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে যে তারা রোহিঙ্গা। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। বাকি চারজন প্রাথমিকভাবে জানিয়েছে তারা বাংলাদেশি।
তিনি আরও বলেন, আমরা তাদের সবার ঠিকানা যাচাইয়ের চেষ্টা করছি। তাদের কাছে কোনো কাগজপত্র বা মোবাইল ফোন পাওয়া যায়নি। তারা কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে বলেন, আটক ৯ জনের মধ্যে ৫ জনকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদেরকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি ৪ জন বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি

রাঙ্গামাটিতে ৫ রোহিঙ্গাসহ আটক ৯

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

শিক্ষা ও খেলাধুলার সমন্নয় ও ভারসাম্য বিকাশে ‘​প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ বইয়ের মোড়ক উন্মোচন

বাঘাইছড়ির মারিশ্যায় ৮ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করল বিজিবি

৪৯-এ বিএনপি: সংকট পেরিয়ে ক্ষমতায়; সামনে নতুন পরীক্ষার সময়

শিরোনামঃ