rangapahar
৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা ও খেলাধুলার সমন্নয় ও ভারসাম্য বিকাশে ‘​প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং শিক্ষাবিদ এইচ এম আতিফ ওয়াফিকের যৌথ গবেষণাধর্মী গ্রন্থ ‘Play and Study, Win the Race’ (​প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস) -এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

​‘কলি প্রকাশনী’ থেকে প্রকাশিত এই বইটি তৈরিতে শিক্ষক, অ্যাথলেট, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবীদের সাথে টানা তিন বছরের নিবিড় গবেষণা ও অভিজ্ঞতা যুক্ত হয়েছে এতে।

বিশ্বের ৩৭ জন দেশি-বিদেশি শিক্ষাবিদ এবং ৩৬ জন অ্যাথলেটের মূল্যবান মতামত ও বাস্তব জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে বইটি রচনা করা হয়েছে। ​বইটিতে শিক্ষা ও ক্রীড়ার পারস্পরিক সম্পর্ক গভীরভাবে তুলে ধরা হয়েছে। সেই সাথে প্রচলিত এই ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে যে, জীবনের সফলতার জন্য তরুণদের যেকোনো একটি পথ বেছে নিতে হয়। যুক্তরাষ্ট্রের উইলকস ইউনিভার্সিটি, বাংলাদেশের দ্য ইউনিভার্সিটি অব স্কলার্স এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এই বইটির গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং বিশেষভাবে সহযোগিতা করেছে।

বইয়ের লেখকরা বলেন, শিক্ষা ও খেলাধুলা একে অপরের পরিপূরক। এই দুইয়ের মেলবন্ধন মানুষের মাঝে শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানসিক বুদ্ধিমত্তা এবং দীর্ঘমেয়াদি সাফল্য গড়ে তুলতে সাহায্য করে।
​বইয়ের ভূমিকায় লেখকরা উল্লেখ করেন, “শিক্ষা দেয় জ্ঞানের আলো, আর খেলাধুলা শেখায় প্রতিকূলতায় টিকে থাকার শক্তি। এই দুইয়ের সম্মিলনেই গড়ে ওঠে একজন পরিপূর্ণ মানুষ।”

তাদের মতে, খেলাধুলার মাধ্যমে অর্জিত শৃঙ্খলা পড়াশোনার মান উন্নত করে; অন্যদিকে পড়াশোনা থেকে অর্জিত বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা খেলার মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই শিক্ষা ও খেলাধুলার এই ভারসাম্যকে কোনো ছাড় হিসেবে নয়, বরং তরুণদের জীবনসংগ্রামের একটি কৌশলগত সুবিধা হিসেবে দেখা উচিত।

​উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলি প্রকাশনীর প্রকাশক জনাব মহির উদ্দিন কলি, দ্য ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্টার ও ট্রেজারার ক্যাপ্টেন মোবাশ্বের আলী, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রামস অ্যান্ড সার্ভিসেসের সহকারী পরিচালক এস এম নাহিদুল ইসলাম, ফারহানা শারমিন, অ্যাডভোকেট এশিতা তাসনিম সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​লেখকরা আরো জানান, তরুণ প্রজন্ম, অভিভাবক এবং শিক্ষাবিদদের কাছে সফলতা অর্জনের একটি সমন্বিত ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা পৌঁছে দেওয়াই এই বইটির মূল উদ্দেশ্য।

​‘Play and Study, Win the Race’ বইটি এখন কলি প্রকাশনী সহ দেশের লার্জেস অনলাইন বুক রকমারি ও বিভিন্ন অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী কর্মসূচি

রাঙ্গামাটিতে ৫ রোহিঙ্গাসহ আটক ৯

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

শিক্ষা ও খেলাধুলার সমন্নয় ও ভারসাম্য বিকাশে ‘​প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ বইয়ের মোড়ক উন্মোচন

বাঘাইছড়ির মারিশ্যায় ৮ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করল বিজিবি

৪৯-এ বিএনপি: সংকট পেরিয়ে ক্ষমতায়; সামনে নতুন পরীক্ষার সময়

শিরোনামঃ