নিজস্ব প্রতিবেদক |
২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে উচ্চপর্যায়ের কমিটি গঠন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ জানিয়ে সচেতন নাগরিক সমাজের বিবৃতি


পার্বত্য চট্টগ্রামে শান্তি, টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার কর্তৃক গঠিত ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ ও ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ সংক্রান্ত প্রজ্ঞাপন নিয়ে সম্প্রতি ৫২ জনের একটি মহলের দেওয়া বিভ্রান্তিকর ও অসত্য বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

যৌথ বিবৃতিতে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘমেয়াদী সমস্যা নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বস্তরের জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যেই সরকার সম্প্রতি এই উচ্চপর্যায়ের কমিটিগুলো গঠন করেছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে বর্তমান সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। বিগত দশকগুলোতে পাহাড়ে সার্বিক উন্নয়ন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং স্থায়ী শান্তি বজায় রাখার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ছিল, তা দূর করতেই এই গঠনমূলক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিত্বকে সংকুচিত করার কোনো দূরভিসন্ধি সরকারের নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করা, অস্থিতিশীলতা রোধ এবং পাহাড়ি-বাঙালি সর্বস্তরের জনগোষ্ঠীর জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পার্বত্য তিনটি আসন থেকে প্রাপ্ত জনসংদেশের ওপর ভিত্তি করেই সরকার এই প্রশাসনিক সংস্কারে হাত দিয়েছে। গত ১০ সেপ্টেম্বর জারি করা ৩টি প্রজ্ঞাপনের মূল উদ্দেশ্য হলো পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটানো, গুম-খুন, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি ও অভিজ্ঞ কাঠামোর সহায়তা নেওয়া একটি সুসংহত প্রশাসনিক কৌশল, যাকে অহেতুক “সামরিকায়ন” বলে আখ্যায়িত করা বাস্তবতার অপলাপ মাত্র।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী পরামর্শক ও নির্বাহী কমিটি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে স্থানীয় উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, নিরাপত্তা বৃদ্ধি ও প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ পেশ করবে। এটি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ও আঞ্চলিক সশস্ত্র দলগুলোর চাঁদাবাজির প্রেক্ষাপটে নিরাপত্তাকে কেবল ‘নিরাপত্তার চশমা’ হিসেবে না দেখে, প্রতিটি মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেখা উচিত। তথাকথিত বুদ্ধিজীবীরা এই কমিটিগুলোকে ‘আমলাতান্ত্রিক ও কর্তৃত্ববাদী’ হিসেবে চিহ্নিত করে মূলত পাহাড়ে নৈরাজ্য ও স্থবিরতা জিইয়ে রাখার পুরোনো কৌশল অবলম্বন করছেন, যা স্থায়ী শান্তির পথে বড় বাধা।

অতএব, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পাহাড়ে পুনরায় অস্থিতিশীলতা তৈরি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করে যে- গঠিত এই কমিটিগুলোর মাধ্যমে স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি ও সর্বস্তরের মানুষের মতামত বিবেচনার পথ সুগম হবে।

বিবৃতিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়র উপাচার্য, শিক্ষক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ইসলামিক স্কলার ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতাসহ ১০২ জন বিশিষ্ট নাগরিক ও প্রতিনিধি স্বাক্ষর করেছেন। যাদের মধ্যে রয়েছেন দারুসসালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়ার উপাচার্য ড. আসিফ মিজান; বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ; সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূঁইয়া; অধ্যাপক ড. মোঃ আবু তৈয়ব চৌধুরী; অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ; লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর; ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান; অ্যাডভোকেট পারভেজ তালুকদার; অধ্যাপক হারুন উর রশিদ; এস এম জহিরুল ইসলাম; ক্যাপ্টেন রেদওয়ান সিকদার; ব্যারিস্টার ইলিয়াছুর রহমান; অধ্যক্ষ নুরুল আলম; অধ্যাপক মাহাবুবুর রহমান; ড. মোহাম্মদ মুহিব উল্লাহ; মেজর মাসুদুর রহমান; সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ; নাজিমউদ্দিন চৌধুরী এ্যালেন; হাবীব আজম; হাবিবুর রহমান; দিদারুল আলম; মোজাম্মেল হক লিটন; মোহাম্মদ নাছির উদ্দিন; এডভোকেট কামাল উদ্দিন সুজন; ডা. মোহাম্মদ ইউসুফ আলী; এডভোকেট রাইসুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো