rangapahar
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিরুনি পরিষ্কার না করলে চুলেই ফিরবে তেল ও জীবাণু

চুল পরিষ্কার করে গোসলের পর পরিচ্ছন্ন চিরুনি ব্যবহারে মেলে স্বস্তি। তবে চিরুনি দিনের পর দিন পরিষ্কার করা না হলে, পরিষ্কার চুলেই জমে তেল, ময়লা ও চুলের পরিচর্যার বিভিন্ন উপাদান।

বিশেষজ্ঞদের মতে, চিরুনিও চুলের মতো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কারণ শুধু চুলের সৌন্দর্য নয়, মাথার ত্বকের পরিচ্ছন্নতার সঙ্গেও পরিষ্কার চিরুনির সম্পর্ক রয়েছে।

জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ফারহানা রুমি বলেন, “চুলের যত্নে চিরুনির ব্যবহার প্রতিদিনের অভ্যাসের অংশ। চুল আঁচড়ানোর সময় মাথার ত্বকের তেল, ঝরে পড়া চুল, ধুলো-ময়লা এবং চুলে ব্যবহার করা বিভিন্ন পরিচর্যার উপাদান চিরুনিতে জমে যায়।

একবার-দুবার ব্যবহারে তা চোখে না পড়লেও নিয়মিত পরিষ্কার না করলে ধীরে ধীরে চিরুনিতে এর পরিমাণ বাড়তে থাকে। পরে সেই চিরুনি দিয়েই পরিষ্কার চুল আঁচড়ালে জমে থাকা ময়লা ও তেল আবার, চুল ও মাথার ত্বকে ফেরত যায়।”

নিজের চিরুনি সাধারণত নিজেই ব্যবহার করা হয় বলে অনেকেই মনে করেন এটি বারবার পরিষ্কার করার প্রয়োজন নেই।

তবে এই রূপ-বিশারদ বলেন, “চিরুনিতে শুধু চুলই জমে না, মাথার ত্বক থেকে আসা তেল এবং চুলের পরিচর্যায় ব্যবহৃত বিভিন্ন উপাদানও জমে থাকে। ফলে নিয়মিত পরিষ্কার না করলে চিরুনিটি ধীরে ধীরে ময়লা হয়ে ওঠে।”

শুধু চুল নয়, জমে মাথার ত্বকের তেলও

চিরুনিতে আটকে থাকা ঝরে পড়া চুল সহজেই চোখে দেখা যায়। তবে এর সঙ্গে এমন অনেক কিছু জমে থাকে, যা সব সময় বাইরে থেকে বোঝা যায় না।

মাথার ত্বকের তেল, ধুলো এবং চুলের পরিচর্যার বিভিন্ন উপাদান চিরুনির দাঁত বা আঁশের মধ্যে আটকে থাকতে পারে। সময়ের সঙ্গে এসবের আস্তরণ আরও ঘন হয়।

নোংরা চিরুনি ব্যবহার করলে এসব জমে থাকা উপাদান আবার পরিষ্কার চুলে ফিরে যায়। এর ফলে চুল ভারী ও তেলতেলে মনে হতে পারে।

একই সঙ্গে মাথার ত্বকে অস্বস্তি বা খুশকির মতো সমস্যাও দেখা দিতে পারে।

চিরুনিতে জীবাণু জমার আশঙ্কা

“চিরুনি পরিষ্কার না করার আরেকটি সমস্যা হল- এতে জীবাণু, ছত্রাক ও পরজীবী জমে থাকার সুযোগ তৈরি হওয়া। আর পরিষ্কার না করলে এগুলো বারবার মাথার ত্বকে ফিরে গিয়ে প্রদাহের মতো সমস্যা তৈরি করতে পারে”, বলেন ফারহানা রুমি।

চিরুনির মধ্যে চুলের জট পাঁকানো থাকলেও সমস্যা তৈরি করে। চুল সরিয়ে পরিষ্কার করে রাখলে চিরুনির ওপরের অংশ মসৃণ থাকে এবং আঁচড়ানোর সময় চুল সহজে চলাচল করতে পারে।

ফলে চুল আঁচড়ানোও তুলনামূলক সহজ হয়।

কত দিন পরপর পরিষ্কার করবেন?

চিরুনি কত ঘন ঘন পরিষ্কার করতে হবে, তা সবার ক্ষেত্রে এক নয়। তবে এই বিশেষজ্ঞ সপ্তাহে একবার চিরুনি থেকে আটকে থাকা চুল সরিয়ে সেটি ভালোভাবে পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন।

কারও ক্ষেত্রে এর চেয়েও বেশি ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন হতে পারে।

এছাড়া চুলে বিভিন্ন পরিচর্যার উপাদান ব্যবহার করলে, চুল বা মাথার ত্বক বেশি তেলতেলে হলে চুল বেশি ঝরে পড়লে চিরুনি দ্রুত ময়লা হতে পারে।

সেক্ষেত্রে কয়েক দিন পরপর পরিষ্কার করার প্রয়োজন হতে পারে। আবার কারও ক্ষেত্রে দুই সপ্তাহে একবার পরিষ্কার করাও যথেষ্ট হতে পারে।

তবে চিরুনিতে চোখে পড়ার মতো পরিমাণে ঝরে পড়া চুল জমলেই সেগুলো সরিয়ে ফেলা উচিত। অর্থাৎ নির্দিষ্ট সময়ের অপেক্ষা না করে চিরুনির অবস্থা দেখে পরিষ্কার করার অভ্যাস করাই ভালো।

সহজে চিরুনি পরিষ্কার করার পন্থা

চিরুনি পরিষ্কার করার পদ্ধতিও খুব জটিল নয়। প্রথমে চিরুনিতে আটকে থাকা অতিরিক্ত চুল সরিয়ে নিতে হবে। এরপর গরম পানিতে মৃদু সাবান মিশিয়ে চিরুনিটি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়।

এই রূপচর্চাকর, ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।

তার মতে, “এমন মৃদু ও গন্ধহীন প্রাকৃতিক সাবান ব্যবহার করা ভালো, যা চিরুনিতে অতিরিক্ত আস্তরণ রেখে যায় না।”

ভিজিয়ে রাখার পর চিরুনিতে আটকে থাকা চুল ও ময়লা সরিয়ে ফেলতে হবে। এরপর চিরুনিটি খোলা জায়গায় রেখে শুকাতে দিতে হবে।

ফারহানা রুমির পরামর্শ অনুযায়ী, “রাতভর বাতাসে শুকিয়ে নেওয়া যেতে পারে। শুকানোর সময় চিরুনির দাঁত বা আঁশ নিচের দিকে রাখা ভালো, যাতে ভেতরে পানি জমে না থাকে।”

চিরুনির ধরন যাই হোক, পরিচ্ছন্নতা জরুরি

চিরুনি কাঠ, প্লাস্টিক, ধাতু, উদ্ভিজ্জ আঁশ বা প্রাণীর লোমের মতো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হতে পারে। উপাদান আলাদা হলেও নিয়মিত পরিষ্কারের প্রয়োজনীয়তা থাকে।

কারণ যে উপাদান দিয়েই চিরুনি তৈরি হোক না কেন, ব্যবহারের সময় এতে চুল, মাথার ত্বকের তেল এবং চুলের পরিচর্যার উপাদান জমতে পারে।

তবে চিরুনি পরিষ্কার করার সময় সেটির ধরন ও উপাদানের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।

যদি চিরুনির কাঠামোর ভেতরে পানি ঢুকে দীর্ঘ সময় আটকে থাকার সম্ভাবনা থাকে, তবে সেটি পরিষ্কার করার পর ভালোভাবে শুকানোও জরুরি। কারণ পরিষ্কার করার উদ্দেশ্যই হল, ময়লা দূর করে চিরুনি পরিচ্ছন্ন রাখা।

কখন পুরোনো চিরুনি বদলাবেন?

শুধু পরিষ্কার করাই সব নয়। পুরানো চিরুনি ব্যবহারযোগ্যতাও হারায়।

দীর্ঘদিন ব্যবহারের পর, বিশেষ করে চিরুনির দাঁত বা আঁশ নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে কিংবা এমনভাবে ক্ষতিগ্রস্ত হলে যা চুল বা মাথার ত্বকে অস্বস্তি তৈরি করে, তখন সেটি বদলে ফেলার কথা ভাবা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, শুরু হচ্ছে প্রথম ধাপের প্রক্রিয়া

চিরুনি পরিষ্কার না করলে চুলেই ফিরবে তেল ও জীবাণু

পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে যবিপ্রবির এক শিক্ষার্থীর অবস্থান

১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

পাহাড়ের সকল সম্প্রদায়কে এক কাতারে এনে মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

রামগড়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

১০

টেকনাফে এক কোটি টাকার ইয়াবাসহ তিনজন আটক

১১

বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা

১২

কাপ্তাই হ্রদের পানি কমায় স্পিলওয়ের ১৬ জলকপাট বন্ধ

১৩

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

১৪

গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী

১৫

নদী-খাল দূষণ বন্ধে কঠোর হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

সালমানের মৃত্যুর আগেরদিন এফডিসিতে যে কারণে রেগে যান সামিরা

১৭

নানিয়ারচরে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান

১৮

রাঙামাটি সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় উদ্ধার ৬১ হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

২০
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রীস্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, শুরু হচ্ছে প্রথম ধাপের প্রক্রিয়াচিরুনি পরিষ্কার না করলে চুলেই ফিরবে তেল ও জীবাণুপাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে যবিপ্রবির এক শিক্ষার্থীর অবস্থান১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশলংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভীযুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডেরপাহাড়ের সকল সম্প্রদায়কে এক কাতারে এনে মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনখুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তাররামগড়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু