rangapahar
৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি

ফটো: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূইয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ওয়াদুদ ভূইয়ার দায়িত্ব পাওয়া পার্বত্যাঞ্চলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কমিটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও নীতিগত বিষয় সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও তদারকির সুযোগ তৈরি হবে।

কমিটিতে পদাধিকারবলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে রয়েছে পার্বত্য তিন জেলার উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং পার্বত্য অঞ্চলের সামগ্রিক বিষয় নিয়ে নীতিগত কার্যক্রম পরিচালনা।

সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান, পর্যটন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়নে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিটির সভাপতি হিসেবে খাগড়াছড়ির একজন নির্বাচিত সংসদ সদস্য দায়িত্ব পাওয়ায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সংসদীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ওয়াদুদ ভূইয়াকে দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্বের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা, স্থানীয় জনগণের জীবনমান এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়নে সংসদীয় পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল

খাগড়াছড়ির জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, বাড়ছে পর্যটক

জুরাছড়িতে ২২ জনকে মেশিন মেরামতের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

রাতে ঘুমানোর আগে ৮ আমল, মিলবে প্রশান্তি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি

কাপ্তাই টু চট্টগ্রাম সড়ক,পাইলিং জটিলতায় থমকে আছে ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ

রাঙ্গামাটির কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা, জেলা দায়রা জজ আদালতে কর্মজীবন শুরু

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

১০

স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, শুরু হচ্ছে প্রথম ধাপের প্রক্রিয়া

১১

চিরুনি পরিষ্কার না করলে চুলেই ফিরবে তেল ও জীবাণু

১২

পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে যবিপ্রবির এক শিক্ষার্থীর অবস্থান

১৩

১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ

১৪

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

১৫

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

১৬

পাহাড়ের সকল সম্প্রদায়কে এক কাতারে এনে মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৮

রামগড়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

১৯

টেকনাফে এক কোটি টাকার ইয়াবাসহ তিনজন আটক

২০
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীরমদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়ালখাগড়াছড়ির জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, বাড়ছে পর্যটকজুরাছড়িতে ২২ জনকে মেশিন মেরামতের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীরাতে ঘুমানোর আগে ৮ আমল, মিলবে প্রশান্তিপার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপিকাপ্তাই টু চট্টগ্রাম সড়ক,পাইলিং জটিলতায় থমকে আছে ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজরাঙ্গামাটির কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা, জেলা দায়রা জজ আদালতে কর্মজীবন শুরুবিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রী