rangapahar
৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি ফটিকছড়ির এমপির


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

সরোয়ার আলমগীর বলেন, তাঁর সংসদীয় এলাকা ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলপথ নির্মাণ ও সম্প্রসারণ জরুরি। চট্টগ্রাম থেকে নাজিরহাটঘাট পর্যন্ত রেলপথ বিদ্যমান থাকলেও বর্তমানে সেখানে ট্রেন চলাচল করছে না। ট্রেন যোগাযোগ কার্যত হাটহাজারীর সরকারহাট পর্যন্ত সীমিত রয়েছে।

ফলে নাজিরহাট থেকে ফটিকছড়ি সদর হয়ে রামগড় পর্যন্ত যাতায়াত সড়কপথেই সম্পন্ন করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, এতে সাধারণ মানুষের সময় ও ব্যয়- দুটিই বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং নিম্নআয়ের মানুষের জন্য বর্তমান পরিস্থিতি চরম দুর্ভোগের সৃষ্টি করছে।

তিনি বলেন, চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে ফটিকছড়ি ও পার্শ্ববর্তী এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে।

ফটিকছড়িকে কৃষি, চা-বাগান, রাবার-বাগান, গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনায় সমৃদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) একটি অত্যন্ত সম্ভাবনাময় সংসদীয় এলাকা। এ অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ অঞ্চলকে ফলজ, বনজ ও খনিজ সম্পদে ভরপুর উল্লেখ করে তিনি বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা গেলে ফটিকছড়ির কৃষি, শিল্প, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতের সম্ভাবনা আরও বিকশিত হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণ এখন সময়ের দাবি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল কাল, পরীক্ষার্থীরা জানবে যেভাবে

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, এদের দমনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: রাঙামাটি রিজিয়ন কমান্ডার

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% আসবে নবায়নযোগ্য উৎস থেকে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতাদের সঙ্গে নিয়ে জিয়া-খালেদার সমাধিতে রিজভীর শ্রদ্ধা

থার্ড টার্মিনাল: চুক্তি সইয়ের আলোচনা শুরু, দৈনিক ২০ ফ্লাইট নিয়ে আংশিক চালুর লক্ষ্য মন্ত্রণালয়ের

ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা; জবাবে মার্কিন জাহাজ ও জর্ডানের ঘাঁটিতে তেহরানের হামলা

বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি ফটিকছড়ির এমপির

১০

কর্ণফুলী নদীতে বিজিবির অভিযান, পাচারের আগেই ৫৯৪ কেজি রসুন জব্দ

১১

মণিপুরে কুকি লিবারেশন আর্মির ক্যাম্পে যৌথ অভিযানে আটক ৮, সাতটি স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার

১২

হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন, দায়িত্বে সাচিং প্রু জেরী ও দীপেন দেওয়ান

১৩

১২ শাখায় ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দেবে সরকার, মনোনয়ন ৯ সেপ্টেম্বর পর্যন্ত

১৪

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল

১৬

খাগড়াছড়ির জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, বাড়ছে পর্যটক

১৭

জুরাছড়িতে ২২ জনকে মেশিন মেরামতের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

১৮

রাতে ঘুমানোর আগে ৮ আমল, মিলবে প্রশান্তি

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি

২০
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল কাল, পরীক্ষার্থীরা জানবে যেভাবেইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, এদের দমনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: রাঙামাটি রিজিয়ন কমান্ডার২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% আসবে নবায়নযোগ্য উৎস থেকে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীঅভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির প্রতিবাদহিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতাদের সঙ্গে নিয়ে জিয়া-খালেদার সমাধিতে রিজভীর শ্রদ্ধাথার্ড টার্মিনাল: চুক্তি সইয়ের আলোচনা শুরু, দৈনিক ২০ ফ্লাইট নিয়ে আংশিক চালুর লক্ষ্য মন্ত্রণালয়েরইরানের তেলবাহী ট্যাংকারে হামলা; জবাবে মার্কিন জাহাজ ও জর্ডানের ঘাঁটিতে তেহরানের হামলাবৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমানমক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ারনাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি ফটিকছড়ির এমপির