রাঙ্গামাটি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুইমারায় শিশু ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার, দ্রুত বিচার ও শাস্তির দাবিতে পিসিসিপির প্রতিবাদ


খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক শিশু পাশবিক নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এই দাবি জানান।

সংগঠনটির পাঠানো বিবরণ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে বড়পিলাক এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী শিশুটিকে একা পেয়ে রামদা দিয়ে কেটে ফেলার ভয় দেখিয়ে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় গুইমারা থানার হাফছড়ি ইউনিয়নের সানখোলা পাড়ার বাসিন্দা খিলু মারমা (৩৫)। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত খিলু মারমাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিবৃতিতে পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, একটি অবোধ শিশুর ওপর এমন জঘন্য আক্রমণ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। অপরাধীর কোনো জাতিগত, সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না—অপরাধী শুধুই একজন অপরাধী। তবে এ ধরনের স্পর্শকাতর ও বর্বরোচিত ঘটনার পরও কথিত মানবাধিকারকর্মী এবং আঞ্চলিক কিছু গোষ্ঠীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলে সংগঠনটি। তাদের মতে, এমন একপেশে নীতি ও নীরবতা বিচারহীনতার সংস্কৃতিকে উস্কে দেয় এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথকে ব্যাহত করে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৩ দফা দাবি জানানো হয়েছে: ১. পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত খিলু মারমার বিরুদ্ধে প্রচলিত আইনে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২. ভুক্তভোগী শিশুটির চিকিৎসাসেবা সম্পূর্ণরূপে রাষ্ট্রের খরচে নিশ্চিত করতে হবে এবং তার পরিবারের নিরাপত্তা দিতে হবে। ৩. পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানে যেকোনো অপরাধের ক্ষেত্রে জাতিগত পরিচয় না দেখে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে পাহাড়ে অন্যায়ের বিরুদ্ধে পাহাড়-সমতলের সব শান্তিকামী নাগরিককে বৈষম্যহীনভাবে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। ভুক্তভোগী শিশুটি পূর্ণ ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পিসিসিপি রাজপথে সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

১

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

২

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

৩

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি

৪

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

৫

বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

৬

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

৭

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

৮

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৯

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

১০

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

১১

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

১২

ছুটির দিনের শরীরচর্চা

১৩

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

১৪

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

১৫

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১৬

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১৭

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১৮

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৯

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

২০
শিরোনামঃ
❮লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা❮মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের❮শুভ প্রবারণা পূর্ণিমা আজ❮সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি❮পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন❮বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস