rangapahar
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিলাইছড়িতে বিজিবির ওপর উগ্রবাদীদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পিসিসিপির

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছ বাগান এলাকায়  বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এর অধীনস্থ দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের কর্তৃক চেকপোস্টে তল্লাশিকালে মালামালসহ আটক দুই ভারতীয় নাগরিককে স্থানীয় উগ্র পাহাড়িরা বিজিবির ওপর সশস্ত্র হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে (২৮ সেপ্টেম্বর) সোমবার বিকেলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।

​প্রেস বিজ্ঞপ্তিতে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, গতকাল (২৭ সেপ্টেম্বর) রবিবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছ বাগান এলাকায়  বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) এর অধীনস্থ দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের কর্তৃক চেকপোস্টে তল্লাশিকালে মালামালসহ আটক দুই ভারতীয় নাগরিক—মনসিক্কা তংচংঙ্গা ও সুশীল তংচংঙ্গা (উভয়ের বাড়ি ভারতের মিজোরাম রাজ্য)—কে ভারতীয় আধার কার্ড, কসমেটিকস ও বিপুল পরিমাণ পোশাকসহ আটক করে বিজিবি। পরবর্তীতে আটককৃতদের আইনানুগ প্রক্রিয়ায় রাজস্থলী থানায় হস্তান্তর করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পাহাড়ি উগ্রবাদী ও বিচ্ছিন্নতাবাদী চক্রের ১০০-২০০ জনের একটি সশস্ত্র দল বিজিবি টহলের ওপর অতর্কিত ও ন্যাক্কারজনক হামলা চালায়। এসময় তারা বিজিবি সদস্যদের মারধর করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালায় এবং আটককৃত দুই ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিয়ে যায়।

পিসিসিপি ​নেতৃবৃন্দ বলেন, সীমান্তে দায়িত্বরত একটি স্বাধীন দেশের সার্বভৌম সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ওপর আক্রমণ চালানো এবং ভারতীয় সীমান্ত অপরাধীদের ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশের সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এতে আবারও স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, পার্বত্যাঞ্চলে একটি গোষ্ঠী বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিজিবির ওপর হামলা চালিয়ে অপরাধী ছিনতাইয়ের পর উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো তাদের পুরনো ও গভীর ষড়যন্ত্রের অংশ।

​পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হচ্ছে:

​১. বিজিবির ওপর হামলাকারী, অস্ত্র ছিনতাইয়ের অপচেষ্টাকারী এবং দুই ভারতীয় নাগরিককে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সকল উগ্রবাদীকে ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

২. অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও আটক থাকা দুই ভারতীয় নাগরিককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৩. পার্বত্য চট্টগ্রাম সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্ক দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করতে হবে।

​পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, সার্বভৌম বাংলাদেশ ও আমাদের সীমান্তরক্ষী বাহিনীর ওপর কোনো প্রকার হামলা ও অপপ্রচার সহ্য করা হবে না। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সমগ্র পার্বত্য চট্টগ্রামজুড়ে কঠোর ও সর্বাত্মক রাজপথের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

১

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

২

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

৩

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

৪

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

৫

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

৬

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

৭

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

৮

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

৯

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১০

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১১

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১২

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১৩

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

১৪

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১৫

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

১৬

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

১৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৮

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

১৯

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

২০
শিরোনামঃ
❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২❮৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর❮পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!❮সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা❮সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি❮লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১❮সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ❮সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ