রাঙ্গামাটি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ


পার্বত্য রাঙামাটির সাজেক পর্যটন অঞ্চলের চাইল্যাতলী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএস (সন্তু)-এর মধ্যে আজ দুপুরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘাত এবং ৭ বছরের নিষ্পাপ শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক যৌথ প্রেস বিবৃতিতে (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, জুম্ম জনগণের অধিকার আদায়ের মুখরোচক স্লোগান দিয়ে পাহাড়ে সক্রিয় থাকা সশস্ত্র সংগঠনগুলো বাস্তবে সাধারণ মানুষ ও অবোধ শিশুদের জীবনকে নরকে পরিণত করেছে। আজ সকালে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার বিপ্লব ও বাবুধন এবং জেএসএসের গ্রুপ কমান্ডার বিক্রমের বাহিনীর মধ্যে চলা ভারী গুলিবর্ষণে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও ক্ষমতার লড়াইয়ের নির্মম বলির শিকার হয়েছে মাচালং এলাকার ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা, যা অত্যন্ত বর্বর ও অমানবিক।

​নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের সহিংসতার কারণে শুধু স্থানীয় খেটে খাওয়া পাহাড়ি-বাঙালি সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং সাজেকের মতো গুরুত্বপূর্ণ পর্যটন খাতের নিরাপত্তা এবং দেশের ভাবমূর্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাহাড়ে প্রতিনিয়ত এমন নিরাপত্তাহীনতার মধ্যে সাধারণ মানুষ বসবাস করতে পারে না।

​পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবিলম্বে এ ঘটনায় জড়িত ইউপিডিএফ ও জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং গুলিবিদ্ধ শিশু সঞ্জিতা ত্রিপুরার সুচিকিৎসাসহ তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে। একই সাথে পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক ও কঠোর অভিযানের আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

২

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৩

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

৪

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

৫

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

৬

ছুটির দিনের শরীরচর্চা

৭

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

৮

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৯

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১০

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১১

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১২

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৩

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

১৪

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৫

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১৬

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১৭

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১৮

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৯

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস❮পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির❮সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২