রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে নানিয়ারচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোল মজুমদারসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দাঙ্গা সংগঠনের অপরাধে আটক করা হয়েছে ঝিল্লোল মজুমদার (৪৭) ও মো. রায়হানকে (২৪) কে।
অভিযানে পূর্বের একটি মামলায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও কুমিল্লার দাউদকান্দির আবু সালেহ মোল্লা ইরফান (৩১) নামে একজনকে আটক করা হয়।
এবং একই অভিযানে রাঙামাটি শহরের পাথরঘাটা এলাকার কামরুল হাসান বুলবুল (৩০)কে মাদক কারবারের অভিযোগে এবং এসপি অফিস এলাকার মো. সেকুল মিয়া (৪০)কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া
মন্তব্য করুন