rangapahar
৪ অক্টোবর ২০২৬, ৪:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার

আগামী ৬ অক্টোবর বুয়েনস অ্যাইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেদের আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। প্রিয় তারকাকে রাজকীয় বিদায় জানাতে প্রস্তুত দেশের লাখ লাখ ফুটবলপ্রেমী।

তবে সেই স্মৃতিময় দিনটি উদযাপনের আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ের ৬২তম দল বুরকিনা ফাসোর ওপর একপ্রকার তাণ্ডব চালাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই এবারের আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে অধিনায়কের অনুপস্থিতিতেও দলের ধার যে বিন্দুমাত্র কমেনি, তা মাঠের পারফরম্যান্সেই স্পষ্ট।

প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪ গোল দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল। প্রথম ৪৫ মিনিটেই ৫ গোল আদায় করে নেওয়া আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে যোগ করে আরো দুটি গোল।ম্যাচের শুরুতেই পেনাল্টি বক্সের ভেতরে অগাস্টিন জিয়ায়কে ফাউল করে বসেন বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক নেন লাউতারো মার্তিনেজ। বুরকিনা ফাসোর গোলকিপার রাজাক গুইরা লাউতারোর প্রথম শটটি ঠেকিয়ে দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। সেই ফিরতি সুযোগেই ‘এল তোরো’ বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। বলিভিয়ার পর এটি ছিল লাউতারোর টানা দ্বিতীয় ম্যাচে গোল। জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে বসলেন তিনি।

এখন তার সামনে শুধুই গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪ গোল) এবং শীর্ষে থাকা লিওনেল মেসি (১২৫ গোল)।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও বিপদে পড়েন বুরকিনা ফাসোর ২২ বছর বয়সী ডিফেন্ডার দিয়ালো। ম্যাচের অষ্টম মিনিটে বল ক্লিয়ার করার চেষ্টা করতে গিয়ে ভুলবশত নিজ জালেই বল ঢুকিয়ে দিয়ে আত্মঘাতী গোল করেন তিনি। ফলে ম্যাচের প্রথম আট মিনিটের ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সফরকারীরা।

ম্যাচের ১৫ মিনিট পার হওয়ার আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের খাতা খোলেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ম্যাচের ১২তম মিনিটে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের রক্ষণে কোনো সুযোগ না দিয়ে দারুণ এক জোরালো শটে বল জালে জড়ান তিনি। এটিই জাতীয় দলের হয়ে প্রেস্তিয়ানির প্রথম গোল।
কয়েক দিন আগে বলিভিয়ার বিপক্ষে যেভাবে খালি জায়গা খুঁজে নিয়ে গোল করেছিলেন, ঠিক সেভাবেই চমৎকার ফিনিশিংয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন নিকো পাজ। আর প্রথমার্ধেই দলের পঞ্চম গোলটি আদায় করেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেই অবিশ্বাস্য গোলের পর এটি ছিল জাতীয় দলে তার আরেকটি দৃষ্টিনন্দন গোল।

বিরতির পর দ্বিতীয় অর্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি নিশ্চিত করেন এই তরুণ তারকা। এরপর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বুরকিনা ফাসোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৭-০ গোলের জয় পূর্ণ করেন জিউলিয়ানো সিমিওনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো