rangapahar
১০ অক্টোবর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​পর্তুগাল দল থেকে ‘নিষিদ্ধ’ রোনালদো


জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ত্যাগ করায় ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।আন্তর্জাতিক বিরতির ম্যাচে মাঠে খেলার সময় বা ‘মিনিট’ বণ্টন নিয়ে মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর মতবিরোধ তৈরি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো।

সেই বিবৃতিতে পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো।পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষদ পর্যালোচনা করছে। পরিষদ শিগগিরই তার চূড়ান্ত শাস্তির মেয়াদ ঘোষণা করবে, যা সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে।যদি সিআরসেভেনের এই শাস্তির মেয়াদ এক মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগে’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগালকে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকগুলো বিবেচনা করবে কর্তৃপক্ষ। ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে, সর্বোচ্চ শাস্তির বদলে রোনালদোকে অপেক্ষাকৃত কম মেয়াদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া লাগতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো