সদর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেকে ইউপিডিএফের অবরোধ ও থানচিতে জেএসএসের চাঁদাবাজির প্রতিবাদে পিসিএনপি ও পিসিসিপির তীব্র ক্ষোভ


পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত ধ্বংস, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতকরণ এবং বাস-পরিবহন সেক্টরে সশস্ত্র চাঁদাবাজির অভিযোগে তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান ও মহাসচিব শাব্বির আহম্মেদ এবং পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং পর্যটন ও পরিবহন খাতকে জিম্মি করার তীব্র সমালোচনা করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাঙামাটির সাজেকে তথাকথিত ‘কার্বারী এসোসিয়েশন’ ও ‘গণঅধিকার রক্ষা কমিটি’র ছদ্মবেশে মূলত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবৈধ অবরোধ ডেকে নৈরাজ্য সৃষ্টি করেছে। সাধারণ পাহাড়ি ও কার্বারীদের ঢাল হিসেবে ব্যবহার করে সাজেকে পর্যটক ও স্থানীয় মানুষের রুজি-রোজগার বন্ধ এবং পাহাড়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তার, সীমান্ত অঞ্চলের অবৈধ অস্ত্র চোরাচালান ও চাঁদাবাজির রুট বহাল রাখা।

বান্দরবানের থানচি প্রসঙ্গ উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়, সেখানে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) বাস ও জীপ মালিক সমিতির নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদার দাবির প্রতিবাদ ও নিরাপত্তার অভাবে গত দুই দিন ধরে থানচিগামী সকল যানবাহন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে মালিক সমিতি। এছাড়া ডিম পাহাড় ও থানচি সদরের বিভিন্ন পয়েন্টে ভারী অস্ত্র হাতে সন্ত্রাসীদের মহড়া সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তার ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

যৌথ বিবৃতিতে পিসিএনপি ও পিসিসিপির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়:

১. সাজেকে আটকে পড়া পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে সাজেক সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল পুনর্বহাল করা।

২. সাজেকে ছদ্মনামে নৈরাজ্য সৃষ্টিকারী বাবুধন চাকমা, নতুন জয় চাকমাসহ ইউপিডিএফের ইন্ধনদাতা এবং থানচিতে গণপরিবহনে চাঁদা দাবি করা জেএসএস সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

৩. পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ইউপিডিএফ ও জেএসএসের চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দিতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা।

৪.পর্যটন খাত ও পরিবহন মালিক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে পাহাড়ে স্বাভাবিক অর্থনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা।

সংগঠন দুটির নেতারা স্পষ্ট জানিয়ে দেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে কোনো সশস্ত্র গোষ্ঠীর এমন ধৃষ্টতা পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণ মেনে নেবে না। অনতিবিলম্বে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ফেরাতে কঠোর আইনি পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

২

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

৩

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

৪

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৬

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

৭

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

৮

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

৯

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

১০

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

১১

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

১২

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

১৩

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১৪

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

১৫

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১৭

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

১৮

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

১৯

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

২০
শিরোনামঃ
❮হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার❮বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর❮পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম❮ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে❮বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত❮আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন❮রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক❮রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়❮বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক❮বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব