সদর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খানাখন্দে বেহাল তবলছড়ি-আসামবসতি সড়ক, সংস্কারের দাবিতে চালকদের অবরোধ


জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবিতে রাঙামাটি শহরের তবলছড়ি-আসামবসতি সংযোগ সড়ক অবরোধ করেছেন স্থানীয় সিএনজি অটোরিকশাচালকরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এতে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ তাঁদের।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সড়কের আসামবসতি অংশে যানবাহন আড়াআড়ি রেখে অবস্থান নেন চালকরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে সংস্কারের দাবিতে প্রতিবাদ জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তবলছড়ি-আসামবসতি সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চালকদের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধের কর্মসূচি পালন করছেন।

সিএনজি অটোরিকশাচালক মো. রাজিব বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পেলে আমরা অবরোধ প্রত্যাহার করব না।”

এদিকে, অবরোধের কারণে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে কাপ্তাই-আসামবসতি সড়কসহ আশপাশের বিভিন্ন রুটে চলাচলকারী সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

২

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

৩

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

৪

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৬

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

৭

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

৮

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

৯

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

১০

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

১১

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

১২

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

১৩

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১৪

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

১৫

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১৭

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

১৮

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

১৯

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

২০
শিরোনামঃ
❮হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার❮বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর❮পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম❮ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে❮বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত❮আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন❮রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক❮রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়❮বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক❮বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব