নিজস্ব প্রতিবেদক ||
২০ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক


রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি বাজারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাষ্টমীর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তিনি সপরিবারে পূজামণ্ডপে উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দে এবং পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী। এ সময় বক্তব্য দেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমাণ গনি, বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সৈকত দাস রুবেল।

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনীর জোন অধিনায়ক

পরে রুবেল বড়ুয়া ও সুমি চক্রবর্তীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জোন অধিনায়ক পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে উপহার হিসেবে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, মেজর মো. সাকিব হাসান, লেফটেন্যান্ট রাইদ মাহমুদ আদিল, ক্যাপ্টেন মো. খালিদ হোসেন, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং পাহাড়ি-বাঙালি বিভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

২

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

৩

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

৪

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৬

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

৭

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

৮

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

৯

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

১০

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

১১

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

১২

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

১৩

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১৪

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

১৫

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১৭

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

১৮

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

১৯

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

২০
শিরোনামঃ
❮হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার❮বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর❮পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম❮ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে❮বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত❮আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন❮রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক❮রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়❮বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক❮বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব