নিজস্ব প্রতিবেদক ||
২১ অক্টোবর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব


ভক্তদের অশ্রুসজল নয়ন, অঞ্জলি আর সিঁদুর খেলার মধ্য দিয়ে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে পতিগৃহে ফিরে গেলেন দেবী দুর্গতিনাশিনী। বিকেলের শোভাযাত্রা শেষে কাপ্তাই হ্রদের নীল জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো ছয় দিনব্যাপী এই উৎসবের।

বুধবার (২১ অক্টোবর) ভোর থেকেই রাঙ্গামাটির ৪৭টি পূজা মণ্ডপে শুরু হয় বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় দশমীর বিশেষ অঞ্জলি। পুণ্যার্থীরা সকাল থেকে উপবাস থেকে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। দেবী মায়ের চরণ ছুঁয়ে আকুল প্রার্থনায় বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সব মানুষের কল্যাণ কামনা করেন সব বয়সের নারী-পুরুষ।

দুপুরের নির্ধারিত সময়ে দেবী দুর্গার ‘দর্পণ বিসর্জন’-এর মাধ্যমে শাস্ত্রীয় পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর শুরু হয় বিজয়া শোভাযাত্রার প্রস্তুতি। বিকেলে রাঙ্গামাটি শহরের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে সুসজ্জিত ট্রাকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করে আনন্দ-উচ্ছ্বাসে শোভাযাত্রাটি কাপ্তাই হ্রদের তীরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, কাপ্তাই উপজেলায় ৯টি মণ্ডপের প্রতিমা নিয়ে হ্রদের জলে আয়োজন করা হয় এক মনোজ্ঞ নৌ-র‌্যালি। শুভ বিসর্জন ও নৌ-র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা পরিষদ সদস্য ও পূজা সমন্বয় কমিটির আহ্বায়ক নন্দিতা দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (রাঙ্গামাটি) ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত দে, কাপ্তাই পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক ভট্টাচার্য্য, কাপ্তাই নৌ-র‌্যালি কমিটির আহ্বায়ক জগদীশ চক্রবর্তী ও সদস্য পিন্টু ধরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিকেলে সূর্যাস্তের আলোয় কাপ্তাই হ্রদের জলে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। মায়ের চরণে শেষ প্রণাম জানিয়ে, মিষ্টিমুখ ও কোলাকুলির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা পরস্পর বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্য দিয়েই সম্প্রীতি ও উৎসবের আবহে পাহাড়ের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক যবনিকাপাত ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

২

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৩

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

৪

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

৫

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

৬

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

৭

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

৮

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৯

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

১০

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

১১

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

১২

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

১৩

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

১৪

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

১৫

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১৭

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

১৮

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

২০
শিরোনামঃ
❮সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ❮তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে❮অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব❮হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার❮বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর❮পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম❮ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে❮বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত❮আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন❮রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক