নিজস্ব প্রতিবেদক ||
২৩ অক্টোবর ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

‎


বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি পিকআপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চালক ও ১১ জন পর্যটক রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারিপাড়াসংলগ্ন সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয়রা জানায়, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপ নিয়ে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল থেকে আলীকদম হয়ে থানচি উপজেলায় শিক্ষা সফরে যান। সফর শেষে থানচি থেকে ফেরার পথে আলীকদম-থানচি সড়কের ইসিবি চেকপোস্ট অতিক্রম করার পর ৯ কিলোমিটার এলাকায় পৌঁছালে একই দলের একটি পিকআপ অপর একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়।

‎দুর্ঘটনার পর সফরসঙ্গীরা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পর্যটক দলের অন্য সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

‎আলীকদম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, দুর্ঘটনার শিকার পর্যটকেরা প্রায় ১৫০ জনের একটি দলের সদস্য ছিলেন। তারা শিক্ষা সফরে থানচি গিয়েছিলেন।

ফেরার পথে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ওভারটেক করতে গিয়ে দুটি পিকআপের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনের শরীরচর্চা

১

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

২

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৩

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

৪

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

৫

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

৬

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

৭

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

৮

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

৯

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১০

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১১

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১২

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৩

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১৪

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

১৫

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১৬

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

১৭

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

১৮

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

২০
শিরোনামঃ
❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২❮৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর❮পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!❮সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা❮সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি❮লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১❮সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ