বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ পুরস্কার দেবে। আয়োজকেরা জানিয়েছে, এর লক্ষ্য পর্যটনশিল্পে উৎকর্ষ, দায়িত্বশীলতা ও উদ্ভাবনের দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের উৎসাহিত করা।
যে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার
বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ-
-বর্ষসেরা হোটেল/রিসোর্ট
-বর্ষসেরা ট্যুর অপারেটর
-বর্ষসেরা বিনোদন পার্ক
-বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা
-বর্ষসেরা হোমস্টে
-বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর
-বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ
-বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা
-বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল
-বর্ষসেরা ট্যুর গাইড
বর্ষসেরা মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) উদ্যোগ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে—
পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটি নির্ধারিত ফরমের (https://forms.gle/etEHu1Gj1k1kkiVLA) মাধ্যমে পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারবেন।
একজন অংশীজন একটি ক্যাটাগরিতে মনোনয়ন দিতে পারবেন।
প্রতিটি ক্যাটাগরিতে একটি করে পুরস্কার দেওয়া হবে।
একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ক্যাটাগরিতে পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
তবে বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ এবং বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ ক্যাটাগরির ক্ষেত্রে এ শর্ত শিথিল করা হয়েছে।
যেসব শর্ত মানতে হবে
ট্যুরিজম বোর্ডের বিজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়ন দেওয়া ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানীয় কমিউনিটিকে বাংলাদেশে বৈধভাবে পর্যটন-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে হবে।
তরুণ পর্যটন উদ্যোক্তা ও ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর ছাড়া অন্যান্য ক্যাটাগরির ব্যবসা বা উদ্যোগ কমপক্ষে দুই বছর ধরে চালু থাকতে হবে।
পুরস্কারের জন্য যে উদ্যোগের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে, সেটি মনোনয়ন জমা দেওয়ার সময়ও কার্যকর থাকতে হবে।
মন্তব্য করুন