চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রস্তুতির কাজ বর্তমানে পুরোদমে চলছে। চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হলেও অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দিয়ে সময়মতো কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আশা করা যাচ্ছে, নির্ধারিত সম্ভাব্য সময়সূচির মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।
উল্লেখ্য,এ বছর সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন