রাঙ্গামাটি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের SAM ইউনিটে চিকিৎসা সামগ্রী হস্তান্তর


গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা আরও জোরদার করতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্যাম (SAM) ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও সেবা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।সোমবার ২৮ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবার প্রাপ্যতা ও ব্যবহার প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধি মং বাথুই মারমা, প্রকল্প সমন্বয়কারী হিল্লোল চাকমা, উপজেলা সমন্বয়কারী সজল তঞ্চঙ্গ্যা, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সংশ্লিষ্টরা জানান, হস্তান্তর করা লজিস্টিকস ও সেবা সামগ্রী স্যাম ইউনিটের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের দুর্গম ও প্রান্তিক এলাকার অপুষ্টিতে আক্রান্ত শিশুদের যথাযথ পরিচর্যা ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। হাসপাতালের স্যাম ইউনিটের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে এসব শিশুকে আরও নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের আশা, এই যৌথ উদ্যোগের ফলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্যাম ইউনিটের সেবাদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত ও অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সুদৃঢ় হবে।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে জানানো হয়, হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় রাঙ্গামাটি জেলার দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও সেবা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

২

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৩

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

৪

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

৫

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

৬

ছুটির দিনের শরীরচর্চা

৭

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

৮

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৯

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১০

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১১

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১২

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৩

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

১৪

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৫

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১৬

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১৭

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১৮

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৯

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস❮পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির❮সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২