রাঙ্গামাটি প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর জমকালো উদ্বোধন

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬’। আজ অধ্যাপক কুমার সুমিত রায় জিমন্যাসিয়াম ইনডোর অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক এবং রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান এমপি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের ভূমিকা অনস্বীকার্য। প্রমীলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন স্থানীয় নারী অ্যাথলেটদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে ইতিবাচক ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

রাঙ্গামাটির জেলা প্রশাসক জনাবা নাজমা আশরাফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মিসেস মৈত্রী চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জনাব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এবং কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব দিলদার হোসেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী খেলা কাবাডির প্রসার এবং নারীদের খেলাধুলায় অংশগ্রহণ উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে তিনি সর্বস্তরের সহযোগিতার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের উদীয়মান ও অভিজ্ঞ ক্রীড়াবিদ, ক্রীড়ানুরাগী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো