rangapahar
৪ অক্টোবর ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু রোগীর জ্বর কমার পর যে বিষয়গুলোয় সতর্কতা দরকার

যেকোনো সংক্রমণ বা জ্বরে সবাই মনে করে, জ্বর কমেছে মানে রোগী সুস্থ হচ্ছে। ডেঙ্গুর ক্ষেত্রে এটি বিপজ্জনক ভুল ধারণা। অনেকের ক্ষেত্রে তা সত্য হলেও, ডেঙ্গু রোগীর জন্য জ্বর নামার সময়টিই হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ সময় শুরু হতে পারে ক্রিটিক্যাল ফেজ, যখন প্লাজমা লিকেজ শুরু হয়।

যেসব গুরুতর জটিলতা হতে পারে

প্লাজমা হলো রক্তের তরল অংশ; রক্তকোষের বাইরে যে তরল থাকে সেটাই প্লাজমা। গুরুতর ডেঙ্গুতে শরীরের সূক্ষ্ম রক্তনালির দেয়াল সাময়িকভাবে বেশি ভেদ্য হয়ে পড়ে। ফলে রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে আশপাশের টিস্যু, ফুসফুসের চারপাশ বা পেটের ভেতরে জমতে পারে। এতে রক্তসঞ্চালনে কার্যকর রক্তের পরিমাণ কমে যায় এবং রক্ত ঘন হয়ে আসে। প্লাজমা লিকেজ বেশি হলে রক্তচাপ ও টিস্যুতে রক্তপ্রবাহ কমে গিয়ে ডেঙ্গু শক হতে পারে।

ডেঙ্গু শক মানে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন না পাওয়া। সময়মতো ব্যবস্থা না নিলে কিডনি, লিভার, মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা ব্যাহত হতে পারে। গুরুতর ক্ষেত্রে একাধিক অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

এ কারণেই ডেঙ্গু রোগীর হেমাটোক্রিট পরীক্ষা গুরুত্বপূর্ণ। এটি রক্তে লোহিত রক্তকণিকার অনুপাত নির্দেশ করে। প্লাজমা বেরিয়ে গেলে রক্ত ঘন হয় ও হেমাটোক্রিট বাড়তে পারে। সাধারণত সবাই প্লাটিলেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে, কিন্তু ডেঙ্গুর তীব্রতা ও জটিলতা বুঝতে হেমাটোক্রিট বেশি সহায়ক।

শুধু রক্তে প্লাটিলেট কত আছে সেটা দেখে ডেঙ্গুর তীব্রতা বিচার করা ঠিক নয়। রোগী ও স্বজনদের দৃষ্টি প্রায়ই প্লাটিলেটের সংখ্যায় আটকে থাকে। কিন্তু হেমাটোক্রিটের পাশাপাশি রক্তচাপ, পালস প্রেশার, প্রস্রাবের পরিমাণ, পেরিফেরাল সার্কুলেশন ও রোগীর সামগ্রিক অবস্থাও দেখতে হয়। হেমাটোক্রিট বাড়তে থাকলে তা প্লাজমা লিকেজের ইঙ্গিত হতে পারে।

ডেঙ্গু চিকিৎসায় ফ্লুইড ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সমাধান কেবল ‘স্যালাইন দেওয়া’ নয়। কম ফ্লুইড যেমন বিপজ্জনক, তেমনি অতিরিক্ত ফ্লুইডও ক্ষতিকর। প্লাজমা লিকেজের সময় পর্যাপ্ত ফ্লুইড না পেলে রক্তসঞ্চালনের পরিমাণ কমে গিয়ে রোগীর শক ও অঙ্গের ক্ষতি হতে পারে। আবার অতিরিক্ত শিরায় ফ্লুইড দিলে পরে ফ্লুইড ওভারলোড, ফুসফুসে পানি জমা, শ্বাসকষ্ট বা হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। রক্তনালি থেকে বেরিয়ে যাওয়া তরল শরীর থেকে হারিয়ে যায় না। লিকেজ বন্ধ হলে সেই তরল আবার রক্তসঞ্চালনে ফিরে আসে। তখন আগে থেকে দেওয়া অতিরিক্ত স্যালাইন বিপদ বাড়াতে পারে।

সতর্কতা

তাই মূলনীতি হলো সঠিক সময়ে, সঠিক পরিমাণ ফ্লুইড এবং ঘন ঘন রোগীর অবস্থা পুনর্মূল্যায়ন। যে রোগী মুখে পর্যাপ্ত তরল নিতে পারছেন, তাঁর সব সময় শিরায় ফ্লুইড দরকার না–ও হতে পারে। আবার যাঁদের উল্লেখযোগ্য প্লাজমা লিকেজ আছে, তাঁদের হিসাব করে আইসোটোনিক ফ্লুইড দিতে হতে পারে। অনেক রোগী জ্বর কমার পর আবার অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর আবার খারাপ হন। আসলে জ্বর নামার সময়ই ২৪ থেকে ৪৮ ঘণ্টার ক্রিটিক্যাল ফেজ শুরু হতে পারে। জ্বর কমার পর তীব্র পেটব্যথা, বারবার বমি, অস্বাভাবিক ঝিমুনি বা অস্থিরতা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, রক্তপাত, মাথা ঘোরা বা প্রস্রাব কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো