rangapahar
৬ অক্টোবর ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাড়ি থেকে রক্ত পড়া কতটা ঝুঁকিপূর্ণ


দাঁত ব্রাশ করার সময় বা শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্তপাত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বেশির ভাগ মানুষ এটাকে স্বাভাবিক বিষয় মনে করেন। তবে জানা জরুরি যে সুস্থ মাড়ি থেকে সহজে রক্তপাত হয় না। তাই দীর্ঘদিন ধরে যদি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে, তবে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

কারণ কী
মাড়ি থেকে রক্তপাতের অনেক কারণ আছে।

-প্রধান কারণ মুখগহ্বর ঠিকমতো পরিচ্ছন্ন না রাখার ফলে দাঁতের চারপাশে প্লাক ও ক্যালকুলাস জমে প্রদাহ সৃষ্টি হওয়া।

-জোরে জোরে শক্ত ব্রেসেলের ব্রাশ ব্যবহার করা, মিষ্টি জাতীয় আঠালো খাবার খাওয়া, ভিটামিনের ঘাটতি, তামাকজাত দ্রব্যের ব্যবহার এবং নানাবিধ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করা ওষুধ সেবন।

-ডায়াবেটিসের কারণে ও মাড়িতে ইনফেকশনের প্রবণতা বেড়ে গিয়ে রক্তপাত হতে পারে।

-এমনকি যাঁদের হিমোফিলিয়া লিউকেমিয়া, থ্রোম্বোসাইটপেনিয়ার মতো জটিল ব্লিডিং ডিজঅর্ডার আছে, তাঁদের ক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়া অবশ্যই একটি প্রাথমিক লক্ষণ।

অবহেলা নয়
অনেকেই এসব সমস্যাকে গুরুত্ব না দিয়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকেন। পরে মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ফাঁকে খাবার আটকে যায় কিংবা মাড়ি থেকে পুঁজ বের হয় ও ব্যথা হয়।

দীর্ঘদিনের মাড়ির রোগ অবহেলা করলে দাঁতকে ধরে রাখা হাড় ও অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে দাঁত ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।

পরামর্শ নিন
তাই মাড়ি থেকে রক্তপাত হলে নিজে থেকে শুধু ওষুধ বা মাউথওয়াশ ব্যবহার করে সমস্যাটি চাপা না দিয়ে, শুরুতেই একজন ডেন্টিস্টের পরামর্শ নিন।

ডেন্টিস্ট যথাযথ সময়ে মুখ ও দাঁতের পরীক্ষা করে স্কেলিং, রুট প্ল্যানিংয়ের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো