rangapahar
৬ অক্টোবর ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ১৪ মিনিটে ৪ গোল, রোমাঞ্চকর জয় ফ্রান্সের


প্রথমার্ধে পিছিয়ে পড়া। বিপরীতে প্রত্যাবর্তনের চেষ্টা করার পরেও ম্যাচে ফেরা হচ্ছিল না ফ্রান্সের।সময় দ্রুত ফুরিয়ে আসছিল। ম্যাচ হার যখন জেঁকে বসার শঙ্কা ঠিক তখনি দেজিরে দুয়ের অবিশ্বাস্য গোল।

সামনে বেলজিয়ামের কয়েকজন ডিফেন্ডার থাকার পরেও তাদের ফাঁক গলে ৭৭ মিনিটে বক্সের কাছ থেকে বাঁ পায়ের শট ফ্রান্সকে সমতায় ফেরান দুয়ে। এরপর আর ফ্রান্সকে থামায় কে? থামাতে পারেনি বেলজিয়ামের রক্ষণভাগ।শেষ ১৪ মিনিটে ৪ গোল দিয়ে নাটকীয় এক জয় পেয়েছে ফ্রান্স। দুয়ের সমতা ফেরানোর পর ৮১ মিনিটে করা রায়ান চেরকির গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাকি দুটো করেন তার মতোই বদলি নামা মাইকেল ওলিসে।

টানা তিন ম্যাচে গোল পাওয়া ওলিসে গতকাল নিজের প্রথম গোল করেন ৮৮ মিনিটে।বক্সের জটলার মধ্যে বল পেয়ে ওলিসেকে বল দেন দুয়ে। তা থেকে আলতো টোকায় বলকে জালে জড়ান ওলিসে। আর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে বেলজিয়ামের জালে শেষ পেরেক মারেন তিনি।এবারও দুয়ে-ওলিসের দারুণ জুটি। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে সতীর্থর উদ্দেশে বক্সের বল বাড়ান দুয়ে, তা থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ওলিসে।তাতে ৪-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।

এর আগে ঘরের মাঠ স্টেডে দে ফ্রান্সে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। বেলজিয়ামের হয়ে গোলটি করেছিলেন দদি লুকেবাকিও। সেই গোল শোধ দেওয়ার অনেক সুযোগ পেয়েছিল ফ্রান্স। তবে কখনো বাইরে শট মেরে, কখনো আবার দেম্বেলে-চেরকিদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান বেলজিয়ামের গোলরক্ষক।

এ জয়ে ফিফা উইন্ডোটা দারুণ কাটল ফ্রান্সের। তাতে নেশনস লিগের ‘গ্রুপ-১’ এর শীর্ষস্থানটাও মজবুত হয়েছে জিদানের দলের। ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ১০। বিপরীতে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আর তিনে থাকা বেলজিয়ামের ৬ পয়েন্টের বিপরীতে সবার শেষে কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

২

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৪

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

৫

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৬

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৭

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৮

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৯

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১০

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো