নিজস্ব প্রতিবেদক ||
১১ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবহণ মালিকদের কাছে জেএসএস (সন্তু)’র ১০ লাখ টাকা চাঁদা দাবি, বান্দরবান-থানচি রুটে বাস-জিপ চলাচল বন্ধ


বান্দরবানের থানচি উপজেলাগামী সড়কে পরিবহণ মালিকদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যানবাহন ভাঙচুর ও চালকদের ওপর শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বাস ও জিপ মালিক সমিতির সংশ্লিষ্টরা। এসব ঘটনার প্রতিবাদে গত দুই দিন ধরে এ রুটে বাস ও জিপ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকেও থানচির উদ্দেশ্যে কোনো গণপরিবহণ ছেড়ে যায়নি। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে আসা যাত্রীদের বাস ও জিপস্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। গাড়ি না পেয়ে অনেককে গন্তব্যে যেতে না পেরে ফিরে যেতে হচ্ছে বলে জানা গেছে।

বাস ও জিপ মালিক সমিতির অভিযোগ, থানচিগামী পরিবহণ মালিকদের কাছে পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। দাবি অনুযায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুর এবং চালকদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি। এমন পরিস্থিতিতে চালক ও পরিবহণ মালিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এর প্রতিবাদে তাঁরা যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবহণ সংশ্লিষ্টদের দাবি, গত বছরের তুলনায় চলতি বছরে চাঁদার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। তাঁদের অভিযোগ, চাঁদার চাপ ও নিরাপত্তাঝুঁকির কারণে থানচি সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে পরিবহণ খাতের সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, থানচির কমলাবাগান, বাগানবাড়ি, থানচি সদর এবং ডিম পাহাড়সংলগ্ন এলাকায় ভারী অস্ত্রধারী সশস্ত্র সদস্যদের চলাচল নিয়ে উদ্বেগ রয়েছে। পরিবহণ সংশ্লিষ্টদের ভাষ্য, এসব এলাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে চালকেরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চাইছেন না।

বাস ও জিপ চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। থানচির সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগে গণপরিবহণ গুরুত্বপূর্ণ হওয়ায় এ অচলাবস্থায় দৈনন্দিন যাতায়াত ও প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে।

পরিবহণ মালিক ও সংশ্লিষ্টরা চাঁদা দাবির অভিযোগ তদন্ত, চালক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত এবং থানচি রুটে দ্রুত গণপরিবহণ চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তাঁদের মতে, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পরিবহণ চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

২

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

৩

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

৪

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

৫

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

৬

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

৭

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

৮

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

৯

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১১

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

১২

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১৩

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

১৪

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

১৫

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

১৭

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

১৮

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

১৯

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

২০
শিরোনামঃ
❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২❮৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর❮পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!❮সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা❮সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি❮লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১❮সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ❮সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ❮তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে❮অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব