rangapahar
১৫ অক্টোবর ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা এসকর্টের সিদ্ধান্তে ৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু


প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসে ছয় দিন বন্ধ থাকার পর আজ থেকে বান্দরবান-থানচি সড়কে আবারও বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে স্টেশন থেকে দুটি যাত্রীবাস যাত্রীদের নিয়ে থানচির দিকে ছেড়ে গেছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধের আগে বাস না চালাতে নির্দেশ দেয় জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীরা। হুমকির মুখে ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চালাতে সম্মত হন পরিবহন শ্রমিকেরা।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস ও বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটা ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে যাত্রীবাহী বাস চালাতে রাজি হয়েছি।’

মো. নুরুল আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে এসকর্টের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১০

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১১

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১২

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

১৩

থমকে গেছে সাজেক! অনির্দিষ্টকালের অবরোধে দিশেহারা নৃ-গোষ্টীর ৩০ হাজার মানুষ

১৪

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

১৫

নিরাপত্তা এসকর্টের সিদ্ধান্তে ৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

১৬

স্কুটি প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করছে কাপ্তাইয়ের ফারজানা নিতু

১৭

মাটিরাঙ্গায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ’র সন্ত্রাসী ধরিলাল ত্রিপুরা আটক

১৮

বান্দরবানের লামায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তিন স্কুলছাত্রী, উদ্বিগ্ন পরিবার; সন্ধানে কাজ করছে পুলিশ

১৯

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলার প্রধান আসামি ইউপিডিএফ’র বাবুধন চাকমা, প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন!

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি❮রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল❮দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর❮প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল❮বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ❮কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার❮কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট