সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে রাঙ্গামাটির সাজেকে এক অসহায় ও দুস্থ ব্যক্তিকে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, পদাতিকের নির্দেশক্রমে এ সহায়তা প্রদান করা হয়। অধিনায়কের পক্ষে সাজেক থানার নিউথাংনাং পাড়ার বাসিন্দা ডজেন ত্রিপুরার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, পিবিজিএম।
বিজিবি সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন