rangapahar
১৯ অক্টোবর ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া


খাগড়াছড়িতে প্রায় ৪শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাঁচটি ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ তলাবিশিষ্ট তিনটি একাডেমিক ভবন এবং ছয় তলাবিশিষ্ট দুটি ছাত্র ও ছাত্রী নিবাস। ভবনগুলো চালু হলে পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কারিগরি শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এটি দেশের চারটি বিভাগের ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে একটি। চট্টগ্রাম বিভাগের ইঞ্জিনিয়ারিং কলেজটি খাগড়াছড়িতে নির্মিত হচ্ছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় এসব ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস চালু হলে পাহাড়ি জনপদে শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও প্রকৌশল শিক্ষায় আরও বেশি সুযোগ পাবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছে। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি একাডেমিক ভবন ও দুটি ছাত্রাবাসসহ মোট পাঁচটি ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের মেয়াদকাল ২০২৮সাল পর্যন্ত।

প্রকল্পটি বাস্তবায়িত হলে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের প্রকৌশল শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি উচ্চশিক্ষার অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ সময় ওয়াদুদ ভূইয়া এমপি আরো বলেন, খাগড়াছড়িতে একটি বিমান বন্দর নির্মাণ নিয়ে ইতিমধ্যে মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছি। এ নিয়ে আলোচনা চলছে। বিমান বন্দর স্থাপিত হলে খাগড়াছড়ি ও রাঙামাটির বাসিন্দারা সহজে ঢাকায় যাতায়াত করতে পারবে। হাজার হাজার পর্যটক আসবে। বিমান বন্দরকে ঘিরে হাজারো বেকার পাহাড়ি-বাঙালির কর্মসংস্থানের সুযোগ হবে। খাগড়াছড়ির অর্থনীতির চাকা ঘুরে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

২

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

৩

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

৪

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

৫

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

৬

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

৭

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

৮

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

৯

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১০

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১১

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

১২

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

১৫

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

১৬

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১৭

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১৮

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১৯

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

২০
শিরোনামঃ
❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি❮খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া❮চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ❮বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩❮বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস❮আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি