rangapahar
২১ অক্টোবর ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে


ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ও প্রভাবশালী খেলোয়াড় কে?-এই চিরন্তন বিতর্ক নতুন করে উসকে দিল ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজকদের এক অভিনব উদ্যোগ। লন্ডনের দ্য লন্ডন প্যালাডিয়ামে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে শুরু হওয়া একটি পাবলিক পোল বা ভক্তদের ভোটাভুটি ফুটবল বিশ্বকে যেন নতুন এক লড়াইয়ের মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে।ফুটবল ইতিহাসের সাত দশক উদযাপনে আয়োজকরা চালু করেছেন সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী বা ‘বিওএটি’ নামের এই ডিজিটাল ভোটগ্রহণ। যেখানে শুধু ক্যারিয়ারে অন্তত দুইবার বা তার বেশি এই ট্রফি জেতা ১০ জন নির্বাচিত কিংবদন্তির নির্দিষ্ট মৌসুমগুলোকে তালিকায় রাখা হয়েছে।

সাধারণত সাংবাদিকদের ভোটে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণ হলেও, প্রতীকী এই নির্বাচনে সরাসরি অংশ নিচ্ছেন সাধারণ দর্শকরা। তবে প্রতিটি ভোটের জন্য খরচ করতে হচ্ছে ১ ইউরো।

ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে চলছে এই ভোটগ্রহণ। আগামী ২৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে এই ভোটের দরজা।লাইভ ভোটাভুটির প্রাথমিক ফলাফলে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল আধিপত্য দেখা গেছে। মোট ভোটের ৬২ শতাংশ পেয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা তার ২০০৮ সালের সংস্করণটি।

চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতা রোনালদোর সেই স্মরণীয় মৌসুমকেই দর্শকরা ঢেলে ভোট দিচ্ছেন।অন্যদিকে, ১ একপঞ্জিকা বর্ষে ৯১ গোলের বিশ্বরেকর্ড গড়া লিওনেল মেসির ২০১২ সালের সংস্করণটি ১৩ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তার ২০২৩ সালের সংস্করণটি ৯ শতাংশ ভোট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মেসি আটটি ভিন্ন মৌসুমে বিজয়ী হওয়ায় ভক্তদের ভোট বিভিন্ন বছরের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। অন্যদিকে ২০০৮ সালের ঐতিহাসিক ইউরোপিয়ান জয়ের ওপর রোনালদোর সমর্থকরা এককাট্টা হয়ে ভোট দেওয়ায় এই বিশাল ব্যবধান তৈরি হয়েছে।

আয়োজকদের তৈরি করা ঐতিহাসিক ১০ জন ট্রফি বিজয়ী কিংবদন্তির তালিকায় রয়েছেন—আলফ্রেডো দি স্তেফানো, ইয়োহান ক্রুইফ, ফ্রাঞ্জ বেকেনবাউয়ার, মিশেল প্লাতিনি, মার্কো ভ্যান বাস্তেন, কার্ল-হাইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান এবং রোনালদো নাজারিও।

এই প্রতীকী লড়াইয়ের বাইরেও মাঠের খেলায় অন্য এক ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটছেন দুই মহাতারকা। আধুনিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে অফিশিয়ালি এক হাজার ক্যারিয়ার গোলের অনন্য মাইলফলক ছোঁয়ার রেসে এগিয়ে আছেন রোনালদো। ১,৩০০টির বেশি ম্যাচে বর্তমানে তার গোলসংখ্যা ৯৮০টি অতিক্রম করেছে। অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে খেলতে থাকা লিওনেল মেসি ১,১০০টিরও বেশি ম্যাচে ৯৩৫টি গোল নিয়ে তাড়া করছেন রোনালদোকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

২

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৪

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

৫

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

৬

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

৭

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

৮

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

৯

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

১০

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

১১

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১২

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

১৩

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১৫

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

১৬

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

১৭

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

১৮

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

১৯

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

২০
শিরোনামঃ
❮পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম❮ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে❮বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত❮আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন❮রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক❮রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়❮বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক❮বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব❮রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮❮প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি