নিজস্ব প্রতিবেদক ||
২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের


খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকালে স্বামীর বাড়ির একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মাহফুজা আক্তার মনি মহালছড়ি সদর ইউনিয়নের মো. মজিবুর রহমানের মেয়ে। ২০২৪ সালে পারিবারিকভাবে মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের মো. নুর আলমের ছেলে মো. সুজনের (২০) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।

নিহতের শ্বশুর মো. নুর আলম জানান, শনিবার রাতে সুজন ও মনির মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা তাঁদের বুঝিয়ে মিটমাট করিয়ে দেন। রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে তিনি ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় ছেলে সুজনের ঘরের দরজা খোলা দেখতে পান। সুজনকে ডাক দিলে ঘুম থেকে উঠে দেখেন, পাশে সন্তান থাকলেও স্ত্রী নেই।

পরে বাড়ির একটি খালি ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। দরজা ধাক্কা দিয়ে খুললে ভেতরে মাহফুজার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান তাঁর শ্বশুর।

তবে নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে মাহফুজাকে নির্যাতন করা হতো। সেই নির্যাতনের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি তাঁদের।

নিহতের মামা মো. সমের আলী জানান, বিয়ের পর থেকেই তাঁর ভাগনিকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ঘটনার আগের দিনও মাহফুজা ফোন করে মারধরের কথা জানিয়েছিলেন। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন ভাগনির মৃত্যুর খবর পান।

সমের আলী বলেন, তাঁর ধারণা, মাহফুজাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে তাঁকে ঝুলন্ত অবস্থায় কেউ দেখেননি বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

১

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

২

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

৩

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি

৪

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

৫

বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

৬

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

৭

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

৮

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৯

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

১০

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

১১

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

১২

ছুটির দিনের শরীরচর্চা

১৩

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

১৪

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

১৫

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১৬

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১৭

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১৮

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৯

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

২০
শিরোনামঃ
❮লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা❮মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের❮শুভ প্রবারণা পূর্ণিমা আজ❮সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি❮পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন❮বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস