rangapahar
৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তের ত্রিপুরা অংশে ৮০৫ দশমিক ৯৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করেছে রাজ্য সরকার। বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফলে বর্তমানে ত্রিপুরা সীমান্তে মাত্র ৫০ কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে।

সম্প্রতি রাজ্য বিধানসভায় আঞ্চলিক রাজনৈতিক দল টিপ্রা মোথার বিধায়ক রঞ্জিত দেববর্মার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ত্রিপুরার স্বরাষ্ট্র মন্ত্রণায়।

সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা জোরদার ও বেড়া নির্মাণের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র দপ্তর জানায়, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া, ধলাই জেলার লংথরাই ভ্যালি, কমলপুর, আমবাসা ও গণ্ডাছড়া এবং উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর, খোয়াই ও সেপাহিজালার সোনামুড়ার বিভিন্ন অংশে মূলত কাঁটাতারের কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।

স্বরাষ্ট্র দপ্তর আরও উল্লেখ করে, ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অসম্পূর্ণ অংশগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে রাজ্য সরকার।

সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের খাড়া ও দুর্গম ভূখণ্ড, নির্মাণাধীন পথের প্রাকৃতিক নদী-নালা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্থাপিত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন আপত্তি এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি ও নির্মাণ সংস্থাগুলোর কাজে ধীরগতিই এই বেড়া নির্মাণের বিলম্বের প্রধান কারণ।

প্রশাসনের সূত্রে জানানো হয়েছে, অসম্পূর্ণ থাকা প্রায় ৫০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত বর্তমানে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল

খাগড়াছড়ির জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, বাড়ছে পর্যটক

জুরাছড়িতে ২২ জনকে মেশিন মেরামতের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

রাতে ঘুমানোর আগে ৮ আমল, মিলবে প্রশান্তি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি

কাপ্তাই টু চট্টগ্রাম সড়ক,পাইলিং জটিলতায় থমকে আছে ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ

রাঙ্গামাটির কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা, জেলা দায়রা জজ আদালতে কর্মজীবন শুরু

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, শুরু হচ্ছে প্রথম ধাপের প্রক্রিয়া

১০

চিরুনি পরিষ্কার না করলে চুলেই ফিরবে তেল ও জীবাণু

১১

পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে যবিপ্রবির এক শিক্ষার্থীর অবস্থান

১২

১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ

১৩

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

১৫

পাহাড়ের সকল সম্প্রদায়কে এক কাতারে এনে মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৬

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

১৭

রামগড়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

১৮

টেকনাফে এক কোটি টাকার ইয়াবাসহ তিনজন আটক

১৯

বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা

২০
শিরোনামঃ
মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়ালখাগড়াছড়ির জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, বাড়ছে পর্যটকজুরাছড়িতে ২২ জনকে মেশিন মেরামতের প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীরাতে ঘুমানোর আগে ৮ আমল, মিলবে প্রশান্তিপার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপিকাপ্তাই টু চট্টগ্রাম সড়ক,পাইলিং জটিলতায় থমকে আছে ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজরাঙ্গামাটির কাউখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা, জেলা দায়রা জজ আদালতে কর্মজীবন শুরুবিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে: শিক্ষামন্ত্রীস্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, শুরু হচ্ছে প্রথম ধাপের প্রক্রিয়া