rangapahar
৯ অক্টোবর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাভি পিল্লের হাতে উঠল শান্তির নোবেল


এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লে। তবে তিনি নাভি পিল্লে নামেই বেশি পরিচিত।শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানিয়েছে, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অসাধারণ সাহস ও সততার সঙ্গে আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আইনি কাঠামো প্রতিষ্ঠার পথে নেতৃত্ব দিয়েছেন নাভি পিল্লে।সর্বজনীন আইনি নীতির প্রতি তার অঙ্গীকার এবং নৈতিক দৃঢ়তা দীর্ঘ কর্মজীবনজুড়ে অটুট রয়েছে।

১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া পিল্লে বর্ণবৈষম্য ও বর্ণবাদী শাসনের সময়ে আইন পেশায় যুক্ত হন। কাঠামোগত বৈষম্য, বিভাজন ও বঞ্চনার বিরুদ্ধে কাজ করার পাশাপাশি তিনি নেলসন ম্যান্ডেলাসহ বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের পক্ষে আইনি লড়াই করেছেন।

এর আগে গত বছর ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কার পান।তাকে এই পুরস্কার দেওয়া হয় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১০

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১১

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১২

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

১৩

থমকে গেছে সাজেক! অনির্দিষ্টকালের অবরোধে দিশেহারা নৃ-গোষ্টীর ৩০ হাজার মানুষ

১৪

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

১৫

নিরাপত্তা এসকর্টের সিদ্ধান্তে ৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

১৬

স্কুটি প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করছে কাপ্তাইয়ের ফারজানা নিতু

১৭

মাটিরাঙ্গায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ’র সন্ত্রাসী ধরিলাল ত্রিপুরা আটক

১৮

বান্দরবানের লামায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তিন স্কুলছাত্রী, উদ্বিগ্ন পরিবার; সন্ধানে কাজ করছে পুলিশ

১৯

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলার প্রধান আসামি ইউপিডিএফ’র বাবুধন চাকমা, প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন!

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি❮রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল❮দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর❮প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল❮বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ❮কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার❮কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট