নিজস্ব প্রতিবেদক ||
১৮ অক্টোবর ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি


বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শৈক্যচিং মার্মাকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা ও আত্মপক্ষ সমর্থন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত জবাব পাঠাতে বলা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যচিং মার্মাকে কেন্দ্র থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানানো সিদ্ধান্ত অনুযায়ী, অভিযোগের বিষয়ে তার লিখিত ব্যাখ্যা ও আত্মপক্ষ সমর্থন পর্যালোচনার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) এক মারমা তরুণীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শৈক্যচিং মার্মাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে বান্দরবান সদর থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।

এর আগে ভুক্তভোগী তরুণীর একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। ওই ভিডিও বার্তায় তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শৈক্যচিং মার্মা তার সঙ্গে সম্পর্কে জড়ান। পরে তাকে বান্দরবানের সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, রিসোর্টের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানানো হয় বলে তিনি অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।

শৈক্যচিং মার্মা তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১০

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১১

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১২

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

১৩

থমকে গেছে সাজেক! অনির্দিষ্টকালের অবরোধে দিশেহারা নৃ-গোষ্টীর ৩০ হাজার মানুষ

১৪

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

১৫

নিরাপত্তা এসকর্টের সিদ্ধান্তে ৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

১৬

স্কুটি প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করছে কাপ্তাইয়ের ফারজানা নিতু

১৭

মাটিরাঙ্গায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ’র সন্ত্রাসী ধরিলাল ত্রিপুরা আটক

১৮

বান্দরবানের লামায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তিন স্কুলছাত্রী, উদ্বিগ্ন পরিবার; সন্ধানে কাজ করছে পুলিশ

১৯

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলার প্রধান আসামি ইউপিডিএফ’র বাবুধন চাকমা, প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন!

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি❮রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল❮দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর❮প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল❮বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ❮কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার❮কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট