rangapahar
১১ অক্টোবর ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে ইবরার টিপু


দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে চলছে তার চিকিৎসা।এর মধ্যে সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে এই সংগীত পরিচালকের। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় রয়েছেন তিনি।

তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল। জানিয়েছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইবরার টিপুর অসুস্থতার খবর জানিয়ে কবির বকুল লেখেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যান্সারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।

ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না। সম্প্রতি নিজের স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে বলে জানান এই গীতিকার।

এ প্রসঙ্গে কবির বকুল লেখেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছে।একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সাথে। তার সাথে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে।’

ইবরার টিপুর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেছেন কবির বকুল। তার কথায়, ‘অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউইয়র্কের বাসায়। আজ অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’

দেশের সংগীতাঙ্গনে ইবরার টিপুর অবদানের কথাও স্মরণ করেছেন কবির বকুল। তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।

সহকর্মীর অসুস্থতায় আবেগাপ্লুত কবির বকুল এই সংগীত পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১০

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১১

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১২

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

১৩

থমকে গেছে সাজেক! অনির্দিষ্টকালের অবরোধে দিশেহারা নৃ-গোষ্টীর ৩০ হাজার মানুষ

১৪

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

১৫

নিরাপত্তা এসকর্টের সিদ্ধান্তে ৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

১৬

স্কুটি প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করছে কাপ্তাইয়ের ফারজানা নিতু

১৭

মাটিরাঙ্গায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ’র সন্ত্রাসী ধরিলাল ত্রিপুরা আটক

১৮

বান্দরবানের লামায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তিন স্কুলছাত্রী, উদ্বিগ্ন পরিবার; সন্ধানে কাজ করছে পুলিশ

১৯

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলার প্রধান আসামি ইউপিডিএফ’র বাবুধন চাকমা, প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন!

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি❮রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল❮দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর❮প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল❮বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ❮কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার❮কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট