কাপ্তাই প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও লিফলেট বিতরণ

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ট সহ আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা প্রমুখ।

​সমাবেশে বক্তারা কাপ্তাই উপজেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, “কাপ্তাইয়ের মাটিতে কোনো ধরনের ফ্যাসিস্ট শক্তি কিংবা তাদের গুপ্ত অপতৎপরতা বরদাস্ত করা হবে না। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি, অঙ্গ ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

​প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ জনসাধারণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়।

​উক্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানিয়ারচরে লঞ্চঘাট এলাকা দখলের কারণে নৌযান ভেড়াতে ভোগান্তি

১

সাজেক সংকট নিরসনে অগ্রগতি, অমীমাংসিত এক দাবি নিয়ে ফের আলোচনা হবে: ওয়াদুদ ভূইয়া

২

দাবির বিষয়ে আলোচনার পরও সময় না দিয়েই অবরোধ অব্যাহত রাখার ঘোষণা সাজেক আন্দোলনকারীদের

৩

সাজেকে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণের দাবিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পুরোনো ভিডিও প্রচার

৪

বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাই রসুন ও চাঁদের গাড়িসহ আটক ২

৫

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ

৬

মিজোরামফেরত বম পরিবারের পুনর্বাসনসহ অসহায় মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনীর রুমা জোন

৭

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

৮

বান্দরবানে মার্কাজ মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

৯

পার্বত্য চট্টগ্রামে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬৪ ধারা সংশোধনের দাবি, সরকারের কাছে লিগ্যাল নোটিশ

১০

লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

১১

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১২

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৩

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি

১৪

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

১৫

বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

১৬

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১৭

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

১৮

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

২০
শিরোনামঃ
❮নানিয়ারচরে লঞ্চঘাট এলাকা দখলের কারণে নৌযান ভেড়াতে ভোগান্তি❮সাজেক সংকট নিরসনে অগ্রগতি, অমীমাংসিত এক দাবি নিয়ে ফের আলোচনা হবে: ওয়াদুদ ভূইয়া❮দাবির বিষয়ে আলোচনার পরও সময় না দিয়েই অবরোধ অব্যাহত রাখার ঘোষণা সাজেক আন্দোলনকারীদের❮সাজেকে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণের দাবিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পুরোনো ভিডিও প্রচার❮বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাই রসুন ও চাঁদের গাড়িসহ আটক ২❮নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ❮মিজোরামফেরত বম পরিবারের পুনর্বাসনসহ অসহায় মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনীর রুমা জোন❮নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ❮বান্দরবানে মার্কাজ মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী❮পার্বত্য চট্টগ্রামে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬৪ ধারা সংশোধনের দাবি, সরকারের কাছে লিগ্যাল নোটিশ