বান্দরবানের বালাঘাটায় প্রস্তাবিত মার্কাজ মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বালাঘাটা এলাকায় তিনি মার্কাজ মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় মুসল্লি ও তাবলীগ জামাতের মুরুব্বীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
পরিদর্শনকালে মার্কাজ মসজিদের উন্নয়নকাজ এবং আগামী ২৯ ও ৩০ তারিখে শুরু হতে যাওয়া জেলা ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি। মন্ত্রীর এ ঘোষণায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন তাবলীগ জামাতের জেলা আমীর ওসমান গনি, জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম চৌধুরী, মার্কাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন