​বাঘাইছড়ি প্রতিনিধি:
২৩ অক্টোবর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড়ি সংগঠনের ডাকা অবরোধের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে কঠোর তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাজেক ও আশপাশের এলাকার জনজীবন স্বাভাবিক রাখার পাশাপাশি পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর সার্বিক দিকনির্দেশনায় সাজেক-বাঘাইহাট সড়কসহ এলাকার সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাজেকে আসা পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দিন-রাত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

স্থানীয় অধিবাসীরা জানান, সড়কে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তা চৌকিগুলোর সার্বক্ষণিক তৎপরতার কারণে সাজেক ও আশপাশের এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ পদক্ষেপে স্থানীয়দের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

পরিস্থিতি সম্পর্কে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী জানান, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সাজেক এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমাদের এই বিরামহীন নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

একই সঙ্গে বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজেক এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ স্বাভাবিক রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায়ে ছড়ানো যেকোনো গুজবে কান না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

২

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৩

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

৪

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

৫

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

৬

ছুটির দিনের শরীরচর্চা

৭

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

৮

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৯

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১০

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১১

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১২

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৩

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

১৪

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৫

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১৬

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১৭

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১৮

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৯

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস❮পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির❮সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২