​বাঘাইছড়ি প্রতিনিধি:
২২ অক্টোবর ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ


রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকায় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১৩:৩০ ঘটিকা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে দক্ষিণ হাগলাছড়া এলাকার হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকায় কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয় এবং বঙ্গলতলী এলাকায় পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকার হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

২

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

৩

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

৪

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

৫

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

৬

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

৭

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

৮

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৯

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১০

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

১১

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১২

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

১৩

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

১৪

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৫

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

১৬

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

১৭

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

১৮

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

১৯

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

২০
শিরোনামঃ
❮৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর❮পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!❮সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা❮সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি❮লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১❮সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ❮সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ❮তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে❮অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব❮হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার