নিজস্ব প্রতিবেদক ||
২১ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম


পাহাড়ের জনপদ রাঙ্গামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেয়েছেন তরুণ মো. সাইমুন ইসলাম। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন।

গত ১৭ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। সাইমুন ইসলাম রাঙ্গামাটি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুনন যুব সংস্থা’র রাঙ্গামাটি সদর উপজেলা প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ অর্জনে আনন্দিত সংগঠনটির সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, সাইমুনের এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের তরুণদের সম্ভাবনা ও সামাজিক কর্মকাণ্ডের জাতীয় স্বীকৃতি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সাইমুন পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা বিভাগে নির্বাচিত দুজনের একজন। স্বপ্নবুনন যুব সংস্থার অন্যতম কর্ণধার নূর তালুকদার মুন্না বলেন, উদ্যমী, সৃজনশীল ও পরিচ্ছন্ন মানসিকতার অধিকারী সাইমুন ইসলাম কর্মদক্ষতা, সুদূরপ্রসারী পরিকল্পনা, ত্যাগ, নিষ্ঠা এবং মানবকল্যাণে নিবেদিত কর্মকাণ্ডের মাধ্যমে এ অর্জন সম্ভব করেছেন। তাঁর সাফল্য প্রমাণ করে, আন্তরিকতা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করা সম্ভব।

২০১৭ সাল থেকে ‘স্বপ্নবুনন’-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন সাইমুন। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, অভিজ্ঞতা ও অর্জনের ধারাবাহিকতায় তিনি উপজেলা ও জেলা পর্যায়ের ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে মনোনীত হন। তরুণদের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে বিকাশ, নেতৃত্ব তৈরি এবং সুপ্ত প্রতিভা কাজে লাগানোর লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর দীর্ঘদিনের কার্যক্রম ও অর্জনের বিবরণ নিয়ে তৈরি হয়েছে ৬৯ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রোফাইল। নিজের এ অর্জনকে জীবনের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সাইমুন। তিনি জানান, এ সাফল্যের পেছনে পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতা রয়েছে। যাঁরা বিভিন্ন সময়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাইমুনের এ অর্জন রাঙ্গামাটির তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে তরুণদের কার্যকর অংশগ্রহণ যে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেতে পারে, তাঁর সাফল্য সেই বার্তাই তুলে ধরেছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও তরুণদের দক্ষতা বিকাশে কাজ চালিয়ে যেতে চান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগকে কাজে লাগাতে হবে। তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সম্ভাবনা কাজে লাগাতে সরকার স্টার্টআপ তহবিল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

২

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

৪

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

৫

রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়

৬

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

৭

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

৮

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

৯

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

১০

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

১১

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

১২

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

১৩

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

১৫

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

১৬

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

১৭

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

১৮

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

১৯

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

২০
শিরোনামঃ
❮পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম❮ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে❮বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত❮আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন❮রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক❮রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় ফুটে উঠেছে ধর্মীয় বৈচিত্র্য, দুর্গোৎসবের জোয়ারে ভাসছে পাহাড়❮বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক❮বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব❮রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮❮প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি