রাঙামাটির লংগদু উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক আয়োজন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। এ সময় তিনি উপজেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে সরকারি আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনকালে ইউএনও জাহাঙ্গীর হোসাইন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উৎসবটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।পূজামণ্ডপ পরিদর্শন ও সরকারি অনুদানের চেক হস্তান্তরের মাধ্যমে দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য করুন