​বাঘাইছড়ি প্রতিনিধি:
১৬ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র


রাঙামাটির বাঘাইছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে এখন থেকে পর্যটকেরা নিরাপত্তা নির্দেশনা ও নিয়ম মেনে সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।ফলে শুক্রবার থেকেই পর্যটকরা পুনরায় নিরাপত্তা ও নিয়ম মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের গত ১১ অক্টোবর ২০২৬ তারিখের জারি করা নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

​জেলা প্রশাসন সূত্র জানায়, আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সমবায়গুলোর দীর্ঘদিনের স্থবিরতা কেটে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সাজেকে পর্যটন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে পর্যটকদের ভ্রমণের সময় নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার বিষয়টি গুরুত্বপূর্ণ।

​নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি পুনরায় পর্যালোচনার মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

​এদিকে জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এতে করে পর্যটন খাতের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলে এক বিশাল আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক এলাকায় অবরোধ ঘোষণা করা হয়েছিল। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পর্যটকদের সুরক্ষায় সাজেক ভ্যালীতে ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৬ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয় স্থানীয় সংগঠন দুটি। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

৩

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

৫

দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ

৮

কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৯

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

১০

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আশিকার নানান আয়োজন।

১১

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শেষে খুলছে সাজেক পর্যটন কেন্দ্র

১২

​বাঘাইছড়িতে বিজিবির পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ

১৩

থমকে গেছে সাজেক! অনির্দিষ্টকালের অবরোধে দিশেহারা নৃ-গোষ্টীর ৩০ হাজার মানুষ

১৪

নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

১৫

নিরাপত্তা এসকর্টের সিদ্ধান্তে ৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

১৬

স্কুটি প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করছে কাপ্তাইয়ের ফারজানা নিতু

১৭

মাটিরাঙ্গায় গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ’র সন্ত্রাসী ধরিলাল ত্রিপুরা আটক

১৮

বান্দরবানের লামায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তিন স্কুলছাত্রী, উদ্বিগ্ন পরিবার; সন্ধানে কাজ করছে পুলিশ

১৯

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলার প্রধান আসামি ইউপিডিএফ’র বাবুধন চাকমা, প্রকাশ্যে ঘুরলেও গ্রেপ্তার নিয়ে প্রশ্ন!

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান❮​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান❮ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি❮রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ❮দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল❮দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর❮প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: প্রতিমন্ত্রী মীর হেলাল❮বান্দরবানে সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ❮কাপ্তাইয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৯টি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার❮কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট