লংগদু প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি


রাঙ্গামাটি জেলার সবচেয়ে   বড় ও  প্রাচীন  বাজারটি  হলো মাইনীমুখ বাজার। এটি রাঙামাটি জেলা সদর থেকে৭০ কিঃমিঃ উত্তরে অবস্থিত হলেও জেলার ঐতিহ্যবাহী বানিজ্য কেন্দ্র হিসেবে মাইনীমুখ  বাজারটি সারা দেশে পরিচিত। প্রভাবশালীদের বদনজরে পড়ে বাজারের ফায়ার লাইন ও বাজার ফান্ডের সংরক্ষিত জায়গা। অবৈধ দখলের কবলে পড়ে  বাজারটি  হারাতে বসেছে তার  চিরচেনা রুপ ও ঐতিহ্য।

প্রতিনিয়ত জবর দখল হচ্ছে বাজার ফান্ড ও ফায়ার লাইনের  জায়গা।  প্রভাবশালীরা তৈরী করছে নিজেদের অবৈধ  ও অনুমোদনহীন  স্থাপনা।

সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয়  সাংবাদিকদের সাথেও অশালীন আচরণ করে কয়েকজন  দখলদার। এ বিষয়ে বাজার ফান্ড প্রশাসকের প্রতিনিধি বাজার চৌধুরী দেব কুমার চাকমা  জানান, বাজার ফান্ডের আওতায় মোট ২৫টি ফায়ার লাইন ছিল।অনেকগুলো ফায়ার লাইন বেদখল হয়ে গেছে। বাজার ফান্ডের সাথে আলোচনা করে  দ্রুত  ফায়ার লাইনগুলো উদ্ধারের   কথা জানান তিনি।

বাজার কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার  বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ হওয়ার কথা রয়েছে। ইতিপূর্বে বাজারটি বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের কবলে পড়ে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতির  মুখে পড়েছে।অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হয়ে এলাকা ত্যাগ করেছে।

সপ্তাহের শনিবার হাটের দিনে  এই বাজারে ২৫-৩০ হাজার লোকের সমাগম ঘটে,বাজারে গরু,ছাগল বাঁশ, কাঠ,আদা,হলুদ,আখ,জাম্বুরা ছাড়াও এলাকার উৎপাদিত পন্যের সমারোহ ঘটে এই বাজারে। পর্যাপ্ত ফায়ার লাইন না থাকায় মালামাল ওঠানামায় চরম ভোগান্তির মুখে পড়েছে ক্রেতা বিক্রেতা।

লংগদু ফায়ার সার্ভিস কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন,মাইনীমুখ  বাজারে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। পর্যাপ্ত ফাযার লাইন ও প্রশস্ত গলি না থাকার  কারণে ফায়ার সার্ভিসের লোকজন ঠিক সময়ে দুর্ঘটনা স্থলে পৌছাতে পারেনা। যার ফলে বড় ধরণের ক্ষতির মুখোমুখি হতে হয় ব্যবসায়ীদের।

বাজারটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে,ক্রেতা বিক্রেতার নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে অবৈধ দখলে থাকা ফায়ার লাইন, গলি ও অবৈধ স্থাপনাসমুহ  উচ্ছেদ করতে বাজার ফান্ড প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে সাধারণ জনগন,ভুক্তভোগী,এলাকাবাসী  ও সচেতন মহলের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক

১

বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

২

রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮

৩

প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি

৪

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ

৫

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

৬

স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না

৭

বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৮

লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর

৯

রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি

১০

খাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওয়াদুদ ভূঁইয়া

১১

চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ, চোলাই মদ ও ইউরিয়া সার জব্দ

১২

বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩

১৩

বান্দরবানের সীমান্তবর্তী বিভিন্ন থেকে জব্দ সাড়ে ৬ লাখ ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস

১৪

আইসিজেতে রোহিঙ্গা মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সদস্য রাষ্ট্রগুলো

১৫

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান

১৬

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) পক্ষ থেকে সাজেকে দুস্থ নাগরিককে আর্থিক সাহায্য প্রদান

১৭

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সেই এনসিপি নেতা শৈক্যচিং মার্মাকে পদ থেকে অব্যাহতি

১৮

রাঙ্গামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৯

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির ড্রোন নজরদারি, জোরদার টহল

২০
শিরোনামঃ
❮বিলাইছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনীর জোন অধিনায়ক❮বান্দরবানে পূজা-অর্চনার মধ্য দিয়ে মহানবমী উদযাপন, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব❮রাঙ্গামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৮❮প্রভাবশালীদের দখলে মাইনীমুখ বাজারের ফায়ার লাইন, উদ্ধারে উদ্যোগ জরুরি❮বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালিদের মাঝে গাছের চারা বিতরণ❮কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন❮স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না❮বাঘাইছড়িতে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত❮লংগদুতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, অনুদানের চেক হস্তান্তর❮রেমিট্যান্স, শ্রমবাজার ও বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তায় সৌদির স্পর্শকাতর স্থাপনার ছবি-অবস্থান শেয়ারে সতর্কতা জরুরি