রাঙামাটির বাঘাইছড়িতে মৎস্য অধিদপ্তরের ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় কার্প জাতীয় মাছের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিনি সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা।
প্রশিক্ষণে স্থানীয় মৎস্যচাষিদের আধুনিক পদ্ধতিতে মাছের মিশ্র চাষের বিভিন্ন কৌশল, পুকুরের যত্ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগবালাই প্রতিরোধ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিল্টু চাকমা চাষিদের উদ্দেশ্যে তাঁর নিজস্ব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।
মন্তব্য করুন