rangapahar
২৩ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছুটির দিনের শরীরচর্চা


নাগরিক জীবনে সপ্তাহে ছয় দিন কাজ আর একদিন বিশ্রামে অভ্যস্ত কমবেশি সবাই। সাধারণত ছুটির দিনটাতে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আরাম করে বালিশে মুখ গুঁজে থাকতে কার না ভালো লাগে। কিন্তু চাইলেই ছুটির দিনটাকে খানিকটা ভিন্ন করাই যায়। সপ্তাহের অন্যদিনগুলোতে ব্যস্ততার জন্য স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় পাননি তো কি হয়েছে, ছুটির দিনটাকে সদ্ব্যবহার করুন। তাতে শরীর ও মন দুটিই ভালো থাকবে।

বাগান করতে পারেন

ছুটির দিন মানেই টিভি দেখে, শুয়ে-বসে সময় না কাটিয়ে শখের কোনো কাজে মনোযোগ দিতে পারেন। আজকাল অনেকে বারান্দায় বা ছাদে বাগান করছেন। এতে শারীরিক পরিশ্রম ও ব্যায়াম যেমন হয়, তেমনি মনেও আসে প্রশান্তি। টবে বা বাগানে আগাছা পরিষ্কার করা, শুকনো পাতা কুড়ানো, চারা লাগানো, মাটি খোঁড়াখুঁড়ি, গাছে পানি দেওয়া ইত্যাদি কাজে ঘণ্টায় ২০০ থেকে ৫০০ ক্যালরি পোড়ানো সম্ভব। বাগানে কাজ করলে ওজন হ্রাসের পাশাপাশি মাংসপেশি ও হাড়ের ফিটনেস বৃদ্ধি পায়, হৃৎপিণ্ড ও ফুসফুসের ব্যায়াম হয়, এমনকি মানসিক চাপও কমে।

সাইকেল চালাতে পারেন
সকালে ঘুম থেকে উঠে কিংবা বিকালে বাইসাইকেল নিয়ে বাড়ির আশপাশে কয়েকটি চক্কর দিতে পারেন। ১৫ মাইল বেগে এক ঘণ্টা সাইক্লিং করলে ৫৯০ থেকে ৯০০ ক্যালরি খরচ করা সম্ভব। এতে হাড়ের জোড়ার ব্যথা বা সমস্যা কমে, ফুসফুসের কর্মক্ষমতা বাড়ে। অনভ্যস্তরা প্রতি সপ্তাহে একটু একটু করে সময় ও গতি বাড়ান। সাইক্লিংয়ের সময় মাথায় অবশ্যই হেলমেট পরে নিবেন এবং ব্যস্ত গাড়ির রাস্তা এড়িয়ে চলবেন।

যোগব্যায়াম করতে পারেন
ছুটির দিনে যোগব্যায়াম করতে পারেন। যোগব্যায়াম শুধু যে ওজন কমায় তা কিন্তু নয়, মনের চাপ কমানো, শরীরের বিভিন্ন অংশের ব্যথা নিরাময়, বিষণ্নতা ও উদ্বেগ সামলানো, আত্মবিশ্বাস বাড়ানোর মতো উপকারও মেলে এতে। সাধারণভাবে আধঘণ্টা যোগব্যায়াম করে ১২০ থেকে ১৫০ ক্যালরি খরচ করা যায়। অনেক জায়গায় আজকাল যোগব্যায়াম বা ইয়োগার ক্লাস হয়। সেগুলোতে ব্যস্ততার জন্য না যেতে পারলে ইউটিউব দেখেও ব্যায়াম করা সম্ভব।

সাঁতার
সবাই কমবেশি জানেন যে, সাঁতার ভালো ব্যায়াম। ছুটির দিনে সাঁতার কাটতে পারেন। সাঁতার শুধু শারীরিক ব্যায়ামই নয়, এটি মনকেও সতেজ রাখে। সাঁতারে দেহের ওজন বহন করতে হয় না বলে কোমর বা হাঁটুর সমস্যার রোগীদের জন্য এটি চমৎকার ব্যায়াম। মাংসপেশির ব্যায়ামের পাশাপাশি হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ায় সাঁতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনের শরীরচর্চা

১

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

২

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৩

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

৪

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

৫

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

৬

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

৭

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

৮

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

৯

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১০

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১১

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১২

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৩

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

১৪

বাঘাইহাট ব্যাটালিয়নের মতবিনিময় সভা: সীমান্তে অপরাধ দমনে জোর

১৫

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন রাঙ্গামাটির সাইমুন ইসলাম

১৬

ব্যালন ডি’অরের সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে রোনালদো, ভোট দেবেন যেভাবে

১৭

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত

১৮

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

রাঙ্গামাটিতে ২৭ বিজিবির অভিযান: মাহিন্দ্র গাড়িসহ দুই ভারতীয় পণ্য চোরাকারবারি আটক

২০
শিরোনামঃ
❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২❮৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর❮পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!❮সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা❮সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি❮লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১❮সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ