​বাঘাইছড়ি প্রতিনিধি:
১৩ অক্টোবর ২০২৬, ৩:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে বিজিবির অভিযান: উদয়পুরে ৩৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ


রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর আভিযানিক দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫ হাজার ১২০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ১২ অক্টোবর (সোমবার) আনুমানিক রাত ১০:৩০ ঘটিকায় মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ উদয়পুর বিওপি’র একটি টহল দল ক্যাপ্টেন মাহির শাহরিয়ারের নেতৃত্বে উদয়পুর জলযানঘাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

​অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত ভারতীয় মালামাল উদ্ধার করা হয়:
​ভারতীয় স্পার্কল (বড়): ১১০ পিস
​ভারতীয় স্পার্কল (ছোট): ১২৪ পিস
​ভারতীয় কমফোর্ট (২১০ মি.লি.): ১০০ পিস
​জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য মোট ৩৫,১২০ (পঁয়ত্রিশ হাজার একশত বিশ) টাকা।

​এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত ও পাহাড়ি এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের তৎপরতা বৃদ্ধি করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রোধে সীমান্ত জুড়ে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত আভিযানিক টহল অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে বিজিবি’র এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

২

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৩

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

৪

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

৫

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

৬

ছুটির দিনের শরীরচর্চা

৭

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

৮

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

৯

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১০

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১১

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১২

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৩

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

১৪

লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৫

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

১৬

সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি, পর্যটকদের কাল ৪টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ

১৭

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

১৮

অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়, কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৯

হোয়াটসঅ্যাপের গোপন ৭টি ফিচার যা আপনার জানা দরকার

২০
শিরোনামঃ
❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস❮পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির❮সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি❮ছুটির দিনের শরীরচর্চা❮জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল❮বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক❮মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২