দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএমএল) কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখে। চট্টগ্রাম শ্রম আদালত থেকে এ সংক্রান্ত একটি পত্র মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) মিল কর্তৃপক্ষের হস্তগত হয়। কেপিএমএলের বর্তমান সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেপিএমএলে বর্তমানে তিনটি শ্রমিক সংগঠন রয়েছে। সংগঠন গুলো হলো- কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ(রেজিঃ নং-২৬২১), কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন(রেজিঃ নং-২৭৫০) এবং কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন(রেজিঃ নং-৮)।এরমধ্যে কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদ(চাকা), কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন(ছাতা), কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন (হাতুড়ী) প্রতীক নিয়ে নির্বাচন করবে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর শ্রমিক-কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। মিলে মোট ভোটার সংখ্যা ১১৭ জন। এই ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের সিবিএ নেতা নির্বাচন করবেন।
প্রসঙ্গত, গত ১১ জুন ২০২৬ তারিখে বর্তমান সিবিএর মেয়াদ শেষ হয়।
মন্তব্য করুন