কাপ্তাই প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনবল সংকট চরমে, কাপ্তাইয়ে ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধি ১৪৭ জনের পরীক্ষায় শনাক্ত ৩০


কাপ্তাইয়ে ডেঙ্গুর প্রার্দুভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে রোগীর সংখ্যাও বাড়ছে। উপজেলার পাশাপাশি অন্যান্য উপজেলা বিশেষ করে বিলাইছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলা থেকেও জ্বর নিয়ে রোগীরা চিকিৎসা নিতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে। গত ২৭ সেপ্টেম্বর হতে ৬ অক্টোবর পর্যন্ত ১০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৭ জন ডেঙ্গু পরীক্ষা করিয়েছন। এরমধ্যে ৩০ পজিটিভ পাওয়া গেছে। মোট ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন মহিলা। বর্তমানে মাত্র ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য কমপপ্লেক্স সূত্র জানায়, গত ১০ দিনে মোট ২৫ রোগী হাসপাতাল চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১ জন রোগী চিকিৎসাধীন আছে। চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন মহিলা। এখনও পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। কাপ্তাই উপজেলার পাশাপাশি বিলাইছড়ি ও পার্শ্ববর্তী রাঙ্গুনীয়া উপজেলা থেকেও জ্বর নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা রয়েছে। তবে চিকিৎসক ও নার্সের কিছুটা সমস্যা থাকলেও সবচেয়ে বেশি সমস্যা রয়েছে ৪র্থ শ্রেনির কর্মচারীদের। যারা হাসপাতাল সহ আশপাশের এলাকা পরিস্কার রাখবে। ৪র্থ শ্রেনির কর্মচারীর অভাবে ঠিক মতো হাসপাতাল পরিস্কার করা সম্বব হচ্ছে না।
এছাড়া, স্যালাইন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর কিছু ঘাটতি রয়েছে। ডেঙ্গু রোগীর পাশাপাশি অন্যান্য রোগীর চাপ থাকায় স্বল্প সংখ্যক লোকবল দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে নিতে হিমসিম খেতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, ডেঙ্গু রোগ প্রতিরোধে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এছাড়া মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।

এদিকে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিয়ন্ত্রণ করা জরুরী হয়ে পড়েছে। ফলে বাড়িঘরের আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হলে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ সহজ হবে বলে স্থানীয় অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

১

বান্দরবানে মার্কাজ মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

২

পার্বত্য চট্টগ্রামে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬৪ ধারা সংশোধনের দাবি, সরকারের কাছে লিগ্যাল নোটিশ

৩

লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

৪

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

৫

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

৬

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি

৭

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

৮

বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

৯

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

১০

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

১১

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

১২

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

১৩

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

১৪

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

১৫

ছুটির দিনের শরীরচর্চা

১৬

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

১৭

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

১৮

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১৯

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

২০
শিরোনামঃ
❮নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ❮বান্দরবানে মার্কাজ মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী❮পার্বত্য চট্টগ্রামে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬৪ ধারা সংশোধনের দাবি, সরকারের কাছে লিগ্যাল নোটিশ❮লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা❮মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের❮শুভ প্রবারণা পূর্ণিমা আজ❮সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি❮পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন❮বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'