কাপ্তাই প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ গঠনে কাপ্তাইয়ে অজিত কুমার তনচংগ্যার ব্যতিক্রমী প্রয়াস

“মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন”—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে রাঙামাটির কাপ্তাইয়ে যুবসমাজকে অবক্ষয় ও নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পড়ালেখার পাশাপাশি তরুণদের প্রাণবন্ত রাখতে নিজস্ব অর্থায়নে স্থানীয় মহাজন পাড়া ক্রীড়া সংঘের খেলোয়াড়দের হাতে এক সেট নতুন জার্সি ও ফুটবল তুলে দিয়েছেন বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি ও স্থানীয় সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা।

​কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি এলাকার ‘মহাজন পাড়া ক্রীড়া সংঘ’-এর সভাপতি ঋত্বিক তনচংগ্যা একটি আবেদন পত্র সহ তরুণ প্রতিনিধি দলকে পাঠায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগার বাড়িতে। খেলাধুলার প্রতি তরতাজা প্রাণগুলোর আকুতি ও একটি আবেদনপত্র গভীরভাবে নাড়া দেয় সমাজ সেবককে অজিতকে। তাৎক্ষণিকভাবে এলাকার যুবসমাজ ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে এক আন্তরিক বৈঠকে বসেন তিনি। কথার চেয়ে কাজে বিশ্বাসী এই মানুষটির উদ্যোগে একটুও ঘাটতি হয়নি। আবেদনের মাত্র একদিন পর, গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক ঘরোয়া ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মহাজন পাড়া ক্রীড়া সংঘের তরুণ খেলোয়াড়দের হাতে যখন নতুন জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়, তখন তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আর সামনে এগিয়ে যাওয়ার এক নতুন স্বপ্ন।

​তরুণ প্রজন্মকে আলোর পথে টিকিয়ে রাখার এই ব্রত নিয়ে অজিত কুমার তনচংগ্যা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,​”আমার ব্যক্তিগত তহবিল থেকে এই জার্সি ও ফুটবল উপহার দিয়েছি। এর উদ্দেশ্য একটাই—আমাদের এলাকার ছেলে-মেয়েরা যেন কোনোভাবেই মাদকের অন্ধকার পথে পা না বাড়ায়। পড়াশোনার পাশাপাশি তারা যেন নিয়মিত মাঠে ছোটাছুটি করে, সুস্থ দেহ ও নির্মল মন নিয়ে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।”

​এলাকাবাসী জানায়, খেলাধুলাকে ভালোবেসে অজিত কুমার তনচংগ্যার এই সময়োপযোগী ও উদার পদক্ষেপ কাপ্তাইয়ের ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। শুধু এই একবারই নয়, এর আগেও তিনি বিভিন্ন এলাকার উদীয়মান খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিয়ে এসেছেন এবং তাঁর এই মহৎ ধারা এখনো অব্যাহত রয়েছে।

​স্থানীয়দের মতে, এমন ছোট ছোট উদ্যোগই পারে একটি সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে। এই জার্সি আর ফুটবল কেবল কিছু উপকরণের নাম নয়, এটি একখণ্ড আশার আলো, যা কাপ্তাইয়ের যুবসমাজকে অপরাধ ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে সবুজ মাঠে ফিরিয়ে আনার এক অনন্য প্রেরণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

১

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

২

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

৩

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি

৪

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

৫

বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

৬

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

৭

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

৮

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৯

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

১০

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

১১

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

১২

ছুটির দিনের শরীরচর্চা

১৩

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

১৪

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

১৫

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১৬

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১৭

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১৮

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৯

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

২০
শিরোনামঃ
❮লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা❮মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের❮শুভ প্রবারণা পূর্ণিমা আজ❮সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি❮পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন❮বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস