কাপ্তাই থানা পুলিশ নতুন বাজারস্থ রাজধানী ক্লাবের সামনে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সহ পাচারকারী সন্দেহে একব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মো. আবুল কাশেম (২৯)।সে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কেপিএম টিলা এলাকার বাসিন্দা মো. সাত্তারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবার) থানার এএসআই মামুন মিয়া, এএসআই পরীক্ষিত দেবনাথ ও সঙ্গীয় ফোর্স কাপ্তাই নতুন বাজার রাজধানী ক্লাবের সম্মুখে অভিযান চালায়। এসময় ৮ পিস ইয়াবা সহ মো. আবুল কাশেমকে আটক করে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ইয়াবা সহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরেদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে একইদিন রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন