rangapahar
১১ অক্টোবর ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রুগ্নদশা কাটিয়ে ঘুরে দাঁড়াবে কেপিএম: বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা


রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সহ দেশের সকল রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান সচল করতে বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং মর্ডানাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং জি-টু-জি পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (১০ ) দুপুর ১২টায় কেপিএমের অতিথি ভবনে কারখানার বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো.বাবুল মিঞা সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি  বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান গুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছ। শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি অচিরেই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) কাঁচামাল ভিত্তিক কারখানা স্থাপনে আশাবাদ ব্যক্ত করেন।

কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানের বেশ সুনামও ছিল। বর্তমানে বয়সের ভারে মিলটি জরাজীর্ণ ও রুগ্নদশায় পরিনত হয়েছে। সরকার শুধু কেপিএম নয়, দেশের রুগ্ন শিল্প প্রতিষ্ঠান গুলোকে সচল ও লাভজনক করার লক্ষ্যে কাজ শুরু করেছে বলেও বিসিআইসির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন।

এদিকে, মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, রাঙামাটির সাংসদের প্রতিনিধি দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, কেপিএম সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার সহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে কেপিএমের অতিথি ভবনে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতৃবৃন্দ। মত বিনিময় সভা শেষে বিকেল ৩ টায় বিসিআইসির চেয়ারম্যান কারখানা পরিদর্শন করেন।

কেপিএমকে পুনরায় স্বাভাবিক উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি আসবে এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

১

মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

২

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

৩

সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি

৪

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

৫

বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

৬

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী ‘পারলে ঠেকাও একাদশ’

৭

খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩

৮

স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!

৯

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস

১০

পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

১১

সাজেক-বাঘাইহাট সড়কে অবরুদ্ধ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি

১২

ছুটির দিনের শরীরচর্চা

১৩

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

১৪

বান্দরবানে পর্যটকবাহী পিকআপের পেছনে আরেক পিকআপের ধাক্কা, আহত ১২ পর্যটক

১৫

মাগুরায় গাঁজা পাচার! বনরূপায় শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মিলল ১৫ কেজি, আটক ২

১৬

৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর

১৭

পানছড়িতে সোর্স সন্দেহে ৭ মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে!

১৮

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা

১৯

সাজেক থেকে পর্যটকদের সরিয়ে আনার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ’র সন্ত্রাসীদের গুলি

২০
শিরোনামঃ
❮লংগদুর তিন টিলা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা❮মহালছড়িতে ১৮ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের❮শুভ প্রবারণা পূর্ণিমা আজ❮সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ, কমিটির সভায় উঠছে বিষয়টি❮পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন❮বাঘাইছড়ির উজো বাজারে শতাধিক রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ❮কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন, ৪-০ গোলে বিজয়ী 'পারলে ঠেকাও একাদশ'❮খাগড়াছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছর বয়সী তানিয়ার, আহত ৩❮স্বজাতির উপর অব্যাহত নির্যাতনে ক্রমেই ছোট হয়ে আসছে ইউপিডিএফ (প্রসীত) দলের পৃথিবী!❮রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে যেসব দৈনন্দিন অভ্যাস